Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পরিচালকের গোপন ভিডিও ফাঁসের হুমকি ‘প্রেমিকা’র

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম

পরিচালকের গোপন ভিডিও ফাঁসের হুমকি ‘প্রেমিকা’র

Advertisement

সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের নিরাপত্তা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। বেশিরভাগ সময় মেয়েরা হেনস্তার শিকার হন। তবে এবার ঘটল উল্টো ঘটনা। 

মুম্বাইয়ের এক সহকারী পরিচালক অভিযোগ জানালেন, এক নারীসহ আরও কয়েকজনের বিরুদ্ধে। তার অভিযোগ, সেই নারীরা তার থেকে টাকা আদায় করার চেষ্টা করছিলেন। হুমকি দিচ্ছিলেন তাদের গোপন ঘনিষ্ঠ কথোপকথন ফাঁস করে দেওয়ার। মঙ্গলবার মুম্বাই পুলিশে একটি এফআইআর করেছেন।

পরিচালক অভিযোগে জানিয়েছেন, ১৩ ডিসেম্বর একটি ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে ওই নারীর সঙ্গে তার আলাপ হয়। তখনই শুরু হয় তাদের কথাবার্তা। 

তিনি অভিযোগে বলেন, ঘনিষ্ঠ কথাবার্তা চলাকালীন আচমকাই বিবস্ত্র হন ওই নারী। শুধু তাই নয়, আমার জামাকাপড় খুলে ফেলার জন্য প্ররোচিত করেন। সেই নারী আমাকে না জানিয়েই কল রেকর্ড করছিলেন।

তিনি জানান, কিছুক্ষণ পর একটি অজানা নম্বর থেকে নারীর সঙ্গে তার যাবতীয় কথোপকথনের ভিডিও পান। সঙ্গে ৭৫ হাজার টাকা দেওয়ার দাবিও জানানো হয়। এ ঘটনায় তিনি খুবই ভয় পেয়ে গিয়েছিলেন। ওই নারীকে টাকা কমানোর জন্য অনুরোধও করেন তিনি। কিন্তু তার কাছে বারবার টাকা চাওয়া হয়। যার ফলে তিনি ভয় পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

Advertisement

ডেটিং পুলিশ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম