Logo
Logo
×

Advertisement

বিনোদন

ক্রিমিনালস’র নায়িকারা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০১ এএম

ক্রিমিনালস’র নায়িকারা

Advertisement

স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভি নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম শুরু করেছে চলতি বছরের মাঝামাঝি। দীপ্ত প্লে নামে এই প্ল্যাটফরমের জন্য এরইমধ্যে একাধিক ওয়েব সিরিজ ও ফিল্ম তৈরি করেছে প্রতিষ্ঠানটি। তেমনই একটি ওয়েব ফিল্মের শুটিং শেষ হলো সম্প্রতি। নাম ‘ক্রিমিনালস’।

এটি পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ। নির্মাতা জানিয়েছেন, তিন নারীর জীবনে ঘটে যাওয়া গল্প নিয়েই এই ক্রাইম থ্রিলারটি নির্মিত হয়েছে। এই তিন নারীর চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক ও নীল হুরের জাহান।

সিনেমাটিতে তাদের দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস ও কর্মজীবী মা বীথি রহমান বেশে। শহরের তিন প্রান্তের তিন বয়সী নারী এক হয়েছে একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হবে আইন-হতে হবে ক্রিমিনাল। ধ্বংস করতে নামে এমন একটা বড় শক্তিকে; যে এতদিন নিজেকে রেখেছে সবার ধরা-ছোঁয়ার বাইরে।

সিনেমায় তাদের সঙ্গে রয়েছেন আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ ও শাহরিয়ার রানা।

নির্মাতা সূত্রে জানা গেছে, নতুন বছরে দীপ্ত প্লেতে এ ওয়েব ফিল্ম মুক্তি পাবে।

Advertisement

নাটক ওয়েব সিনেমা

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম