Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মা হলেন অভিনেত্রী ঋতুপর্ণা!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৮ এএম

মা হলেন অভিনেত্রী ঋতুপর্ণা!

Advertisement

মা হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন ওরফে ঋতু। শুক্রবার সন্ধ্যাবেলায় ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই খুশির খবর শেয়ার করেছেন তিনি।  লিখেছেন—আমি মা হয়েছি। সন্তানের নাম রেখেছি নবদ্বীপ। 

তবে তার সন্তান চারপেয়ে, শারমেয়। আর সেই পোষ্য প্রাণীকেই নিজের সন্তান বলে পরিচয় করে দিয়েছেন টালি তারকা।

ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীর থেকে অন্যতম বিতর্কিত বলা হয়ে থাকে তাকে। গান্ডু থেকে কসমিক সেক্সের মতো সিনেমায় দাপিয়ে কাজ করেছেন তিনি। বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছেন, পর্দায় গল্পের প্রয়োজনে পোশাক খুলতেও দ্বিধা নেই তার। 

টালিউড ইন্ডাস্ট্রির চর্চিত এই অভিনেত্রী কাজ নিয়ে না হলেও বিভিন্ন সময় মন্তব্য ও অ্যাক্টিভিটির কারণে শিরোনামে জায়গা করে নেন। এবারও এমনটি হলো। মা হয়েছেন দাবি করে শিরোনামে উঠে এলেন ঋতুপর্ণা।

আরও পড়ুন: নিজের অজান্তেই সুকেশের উপহার নিয়েছিলেন জ্যাকুলিন

ঋতুপর্ণার মা হওয়ার খবরে অনেকেই আবার নেতিবাচক মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে। কেননা এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের জন্য পাত্র খুঁজছেন বলে জানিয়েছিলেন একটি সংবাদমাধ্যমকে। কিন্তু ফেব্রুয়ারি থেকে এ সময় পর্যন্ত বিয়ের খবর না দিয়ে সরাসরি মা হওয়ার কথা বলায় দ্বিধায় পড়ে যান ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা।

Advertisement

ঋতুপর্ণা মা সন্তান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম