Logo
Logo
×

Advertisement

বিনোদন

জমানো টাকা খরচ করে চলছি, সেটাও শেষের পথে: শবনম ফারিয়া 

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫৫ পিএম

জমানো টাকা খরচ করে চলছি, সেটাও শেষের পথে: শবনম ফারিয়া 

Advertisement

অভিনয়ে আগের মতো নিয়মিত নন অভিনেত্রী শবনম ফারিয়া। মাঝে মাঝে ওয়েব কনটেন্টে দেখা যায় তাকে। কাজ কম করায় এতে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন তিনি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জমানো টাকা খরচ করে চলতে হচ্ছে তাকে। 

নাটকে নিয়মিত নন কেন? প্রশ্নটির উত্তরে ফারিয়া বলেন, ক্যারিয়ারের এক দশক পার করে এখন কি সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া যায়? এখন যে ধরনের নাটক হচ্ছে সেগুলো আমাকে টানে না। নামগুলোও দেখেন কী অদ্ভুত! আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে চাই। এর জন্য যে আমার লস হচ্ছে না তা কিন্তু নয়! জমানো টাকা খরচ করে চলছি। সেটাও বলতে পারেন শেষের পথে। তবু মন সায় না দিলে সেই কাজ করব না।

এ সময় সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সিনেমাটা মন-প্রাণ দিয়ে করতে চাই, কিন্তু সেটা হচ্ছে না। মনের মতো পাণ্ডুলিপি পাচ্ছি না। একটা ‘দেবী’ করার পর তো আর যা-তা ছবি করা যায় না! আমার কাছে যেসব সিনেমার প্রস্তাব এসেছে, সেগুলোর একটাও ভালো লাগেনি। বাণিজ্যিক বা অন্য রকম ছবি, এসব পার্থক্য আমি করি না। সব ছবিই ব্যাবসায়িক চিন্তা করে নির্মিত হয়। আমার কাছে সিনেমা দুই প্রকার—ভালো সিনেমা আর খারাপ সিনেমা। আমি ভালো সিনেমাতে অভিনয় করতে চাই।

সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ মোবারকনামা। এতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। এতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, শাহনাজ সুমি প্রমুখ। 

Advertisement

টাকা খরচ শবনম ফারিয়া 

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম