Logo
Logo
×

Advertisement

বিনোদন

নতুন সিনেমা ও ওয়েবফিল্ম দিয়ে বছর শুরু করবেন রুনা খান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৯ এএম

নতুন সিনেমা ও ওয়েবফিল্ম দিয়ে বছর শুরু করবেন রুনা খান

Advertisement

ক’দিন পরই ইংরেজি নতুন বছর শুরু হবে। আর নতুন বছর নতুন দুই সিনেমা ও দুই ওয়েবফিল্ম দিয়ে শুরু করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী রুনা খান।

এরইমধ্যে তিনি শেষ করেছেন মাসুদ পথিক পরিচালিত ‘বক’ ও কৌশিক শংকর দাস পরিচালিত ‘দাফন’ নামে দুটি সিনেমার কাজ। পাশাপাশি কাজ শেষ করেছেন শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘শোধ’ ও কাজল আরেফিন অমির পরিচালনায় ‘অসময়’ নামের দু’টি ওয়েব ফিল্মের। সবগুলোই নতুন বছরে মুক্তি পাবে বলে জানা গেছে। 

চলতি বছরের কাজ ও নতুন বছরের পরিকল্পনা নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘চলতি বছরে আমার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে দুটি বিজ্ঞাপন, দুটি সিনেমা ও দুটি ওয়েব ফিল্ম। বিশেষ করে সিনেমা ও ওয়েবফিল্মগুলো নিয়ে আমি ভীষণ আশাবাদী। আমার বিশ্বাস ২০২৪ হবে আমার জন্য অভিনয়ে আরও প্রাপ্তির বছর।’

Advertisement

সিনেমা ওয়েবফিল্ম বছর রুনা খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম