Logo
Logo
×

Advertisement

বিনোদন

তুমি এলেই ক্রিসমাস: ক্যাটকে উদ্দেশ্য করে ভিকি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০২:৪৪ পিএম

তুমি এলেই ক্রিসমাস: ক্যাটকে উদ্দেশ্য করে ভিকি

Advertisement

বাড়িতেই জমজমাট পার্টির মাধ্যমে ক্রিসমাস উদযাপন করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। মজা, নাচ, গান তো ছিলই আর সঙ্গে ছিল ভরপুর রোমান্টিক আবহ। 

সম্প্রতি ভিকি কৌশল তাদের এই হাউস পার্টির একাধিক ছবি এবং ভিডিও প্রকাশ্যে এনেছেন। যেখানে তাদের সঙ্গে পরিবারের লোকজন তো বটেই কয়েকজন বন্ধুবান্ধবকে দেখা যাচ্ছে।

এদিন ক্রিসমাস উপলক্ষ্যে স্ত্রীর গালে একটা মিষ্টি চুমু একে দেন ভিকি কৌশল। জড়িয়ে ধরেন প্রিয়তমাকে। তবে কেবল স্ত্রীকে আদর নয়, তাকে এদিন ভাই সানি ও বন্ধু অঙ্গদ বেদির সঙ্গে জমিয়ে নাচতেও দেখা যায়।

এদিন ভিকি ইনস্টাগ্রামে তার ও ক্যাটরিনার একটি ছবি পোস্ট করেন। সেখানে অভিনেতাকে ক্যাটরিনাকে জড়িয়ে চুমু খেতে দেখা যাচ্ছে। 

এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'তুমি এলেই ক্রিসমাস।' 

আরও পড়ুন: হুমকির পরই ফাঁস হলো জ্যাকুলিন-সুকেশের চ্যাট!

তাদের দুজনকে এদিন সাদা টিশার্ট পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে ভিকির পরনে সান্টা ক্লজের টুপি আর ক্যাটের মাথায় টুপি দেওয়া হেয়ারব্যান্ড। তাদের পেছনে একটা সাজানো গোছানো ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে।

Advertisement

ক্যাটরিনা ভিকি

Advertisement

আরও পড়ুন

পাহাড়ি সাজে অর্ষা, ছড়ালেন মুগ্ধতা

পাহাড়ি সাজে অর্ষা, ছড়ালেন মুগ্ধতা

ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা!

ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা!

অন্তঃসত্ত্বা অবস্থাতেও যেসব বিশেষ রুটিন ভাঙেননি সামান্থা

অন্তঃসত্ত্বা অবস্থাতেও যেসব বিশেষ রুটিন ভাঙেননি সামান্থা

পোল্যান্ড-মিশরের চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

পোল্যান্ড-মিশরের চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম