Logo
Logo
×

Advertisement

বিনোদন

ভাঙল ঈশার ১৪ বছরের সংসার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ পিএম

ভাঙল ঈশার ১৪ বছরের সংসার

Advertisement

বন্ধুত্ব থেকে প্রেম, তিন বছর প্রেম করেছেন ঈশা ও টিমির। এরপর ২০০৯ সালে বিয়ে করেন এই জুটি। ১৪ বছর এক ছাদের নিচে থাকার পর ভাঙল বলিউড অভিনেত্রী ঈশা কোপিকরের সংসার।

টিমি নারাংয়ের সঙ্গে তার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

৯ বছর বয়সি মেয়ে রিয়ানাকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে গেছেন ঈশা। গত নভেম্বর মাসে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। যদিও বিচ্ছেদ নিয়ে ঈশা ও টিমির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন মতপার্থক্য থেকেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

টাইমস অব ইন্ডিয়াকে ঈশা বলেন, আমার কিছু বলার নেই। আমার ব্যক্তিগত গোপনীয়তা প্রয়োজন। আশা করব, এ বিষয়টা সবাই মনে রাখবেন।

ঈশা শোবিজে পা রাখেন মডেলিং দিয়ে। ১৯৯৭ সালে তেলেগু সিনেমা ‘ডাব্লিউ বাই ভি. ভারা প্রসাদ’ দিয়ে সিনেমায় অভিষেক হয় তার। এরপরের বছরই দেখা যায় হিন্দি সিনেমা ‘এক থা দিল, এক থি ধড়কন’ ছবিতে।

ক্যারিয়ারে হিন্দি, তেলেগু, কন্নড়, মারাঠি সিনেমায় দেখা গেছে ঈশাকে। তবে ২০০২ সালে রাম গোপাল ভার্মার ‘কোম্পানি’ সিনেমার আইটেম গান ‘খাল্লাস’ দিয়ে ব্যাপক পরিচিতি পান। আগামী বছর মুক্তি পাবে তার তেলুগু সিনেমা ‘আয়ালান’।

Advertisement

ঈশা কোপিকর টিমি নারাং

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম