Logo
Logo
×

Advertisement

বিনোদন

অভিষেক-ঐশ্বরিয়ার পুরনো ভিডিও ভাইরাল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:৪০ পিএম

অভিষেক-ঐশ্বরিয়ার পুরনো ভিডিও ভাইরাল

Advertisement

বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন। ভালোবেসে বিয়ের পর বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন প্রকাশ পেয়েছে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বলিউডের একসময়ের শক্তিশালী জুটি ঐশ্বরিয়া আর অভিষেক সম্পর্কে বহুদিন ধরেই চলছে টানাপোড়েন। 

আর এ নিয়ে আলোচনা চলতেই থাকে কিছু দিন পর পর। এরই মধ্যে পুরনো একটি ভিডিও সামনে এসেছে।

সেখানে দেখা গেছে, একটা সময় অভিষেক ও ঐশ্বরিয়াকে একসঙ্গে থাকার জন্য বোঝানোও হয়েছিল। ঐশ্বরিয়া তার এনগেজমেন্ট নিয়ে কথা বলেছিলেন। ভিডিওটি নতুন করে আবার ভাইরাল হয়েছে এবং ভক্তরা অভিনেত্রীর সরলতার প্রশংসাও করেছেন।

ঐশ্বরিয়া বাগদান সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, আমি এমনকি জানতাম না যে বাগদান বলে কিছু আছে, আমরা দক্ষিণ ভারতীয়। হঠাৎ তাদের বাড়ি থেকে আমাদের কাছে ফোন আসে। আমার বাবা শহরের বাইরে ছিলেন সেই সময় এবং আমরা এখানে ছিলাম। বাবার তখনো আসতে একটা দিন সময় লাগবে। তাই পা (অমিতাভ বচ্চন) এবং বাকি সবাই চলে আসে।

তিনি বলেন, অভিষেক এমন একজন যে আমি তাকে থামাতেও পারিনি। সে বলল, আমরা তোমাদের বাড়ি আসছি। অভিষেকের এই কথা শুনে আর আমার রিঅ্যাকশন ছিল— ওহ মাই গড। তবে আমার বাবা সেই সময় শহরের বাইরে ছিলেন। মা এখানে, আমরা এখানে, তারা সবাই বাড়িতে এসেছে। একেবারে অন্যরকম একটা ব্যাপার। আমি যেন মুহূর্তেই কেমন হয়ে গিয়েছিলাম।

আরও পড়ুন: থালাপতি বিজয়কে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

ঐশ্বরিয়া আরও বলেন, কীভাবে অভিষেক তাকে তার সঙ্গে বাড়িতে আসতে বলেছিলেন। সেদিন আমার বাড়ি এসেই অভিষেক বলেছিল— চলো বাড়ি যাই। এবং আমার মনে হয়েছিল এটা কি এনগেজমেন্ট হয়ে গেল? বিরল এই ভিডিওতে ঐশ্বরিয়াকে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে দেখা গেছে। ভক্তরা সত্যিই ঐশ্বরিয়া রাইয়ের এই দিকটি পছন্দ করেছেন।

Advertisement

অভিষেক ঐশ্বরিয়া

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম