Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ফেসবুক থেকে জয়ের আয় ৮০ লাখ টাকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৭ পিএম

ফেসবুক থেকে জয়ের আয় ৮০ লাখ টাকা

Advertisement

কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও বেশ খ্যাতি কুড়িয়েছেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। অবিশ্বাস্য হলেও সত্য— ২০২৩ সালে শুধু ফেসবুক থেকে আয় করেছেন প্রায় ৮০ লাখ টাকা! খবরটি জানিয়েছেন অভিনেতা নিজেই।

শুক্রবার রাতে ফেসবুকে ফ্ল্যাট ক্রয়ের একটি দলিলের ছবি পোস্ট করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন— ‘২০২৩ সালে নাজিম জয় পেজের ভিউ ১০০ মিলিয়ন। আয় প্রায় ৫০ হাজার ডলার। স্পন্সর থেকে আয় ২৫ লাখ টাকা এবং একটি ফ্ল্যাট। ডিজিটাল বাংলাদেশ জিন্দাবাদ।’

এক বছরে জয়ের এমন অর্জনে বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। আবার এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছে অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষী।

প্রসঙ্গত, উপস্থাপনায় গিয়ে কখনো বাহবা, আবার কখনো বা সমালোচনার মুখে পড়তে হয়েছে জয়কে। তবু থেমে থাকেননি তিনি।

Advertisement

জয় ফেসবুক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম