Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বছরের শেষ মুহূর্তে দুঃসংবাদ পেলেন সায়ন্তিকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০১:৪৯ পিএম

বছরের শেষ মুহূর্তে দুঃসংবাদ পেলেন সায়ন্তিকা

Advertisement

বছরের শেষ মুহূর্তে দুঃসংবাদ জানালেন টালিউড অভিনেত্রী সায়ন্তিকা। তার জীবনে ঘটে গেল ভীষণ যন্ত্রণাময় একটি মুহূর্ত। তার ছোট্ট পোষ্যটি তাকে ছেড়ে চলে গেছে। এ খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সায়ন্তিকা।

দিনকয়েক আগেই ছোট্ট পোষ্যটি হারিয়েছেন সায়ন্তিকা। যাকে ঘিরে অবসরে সময় কাটত তার। রীতিমতো আগলে রাখতেন। সেই প্রিয় পোষ্যকে হারিয়ে যন্ত্রণা অনুভব করছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর— সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘ফিনি, তুমি একজন দেবদূত। আমাদের কাউকে কখনো কষ্ট দাওনি। এমনকি যেদিন তুমি চলে গেছ, ২৯ ডিসেম্বর, সেদিনও নয়।’

আরও পড়ুন: বিয়ের ৫ দিন আগে সুরাকে প্রেম নিবেদন করেন আরবাজ!

এ টালি তারকা আরও লিখেছেন, ‘তুমি সবসময় আমাদের হৃদয়ে থাকবে। বিশেষ করে মা ও বাবার। যদিও তুমি চলে যাওয়ার পর তাদের মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে, তা মোকাবিলার জন্য লড়াই করছে। আমি নিশ্চিত যে, তারা শিগগিরিই তাদের মনকে স্থির করতে পারবে। কারণ এটা সত্য যে, শো মাস্ট গো অন। বছরের শেষ দিন তোমাকে বলতে চাই— তুমি ছদ্মবেশে আমাদের জীবনের একটি আশীর্বাদ ছিলে। মা, বাবা, সিরাজ, টিকি, কালুয়া ও আমি, সবাই মিস করছি তোমাকে।’

Advertisement

সায়ন্তিকা পোষ্য

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম