Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অভিনয় না করার কারণ জানালেন তাহসান

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৪৫ এএম

অভিনয় না করার কারণ জানালেন তাহসান

Advertisement

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান গান দিয়ে শুরু করে আসেন অভিনয়ে। ২০ বছর ক্যারিয়ারে ইতিপূর্বে বিশেষ দিবসের কাজে দেখা মিললেও অনেক দিন ধরে অভিনয়ে নেই তিনি। বর্তমানে গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন তাহসান খান।

নতুন বছরের প্রথম দিন একটি বেসরকারি টেলিভিশনের কনসার্টে হাজির হন তিনি। কনসার্ট শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাহসান বলেন, আমি ২০ বছর ধরে কাজ করছি। নিজেকেই নিজের বিরতি নিতে হয়। যারা আমাকে ভালোবাসে, আমার কাজ ভালো লেগেছে বলেই ভালোবাসেন। যখন মনে হয় কাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, খুব একটা ভালো কাজ হচ্ছে না, তখন নিজেকেই থামিয়ে দিতে হয়।

তিনি জানান, দেড় বছর আগে মনে হয়েছে ইউটিউব নির্ভর কাজ আগের মতো আর ভালো হচ্ছে না। যার কারণে তখন থেকে আর কাজ করছি না। তবে বর্তমানে ওটিটিতে ভালো কাজ হচ্ছে। ভালো গল্প ও পরিচালক হলে ওটিটিতে কাজ করব। ভালো কাজের অপেক্ষায় আছি।

বর্তমানে অভিনয়ের চেয়ে গানকেই বেশি প্রধান্য দিচ্ছেন তাহসান। দুটি কারণে গান চালিয়ে যেতে চান বলে জানান তিনি। 

তার কথায়, বর্তমানে গান নিয়ে ব্যস্ততা আমার। আসলে শ্রোতা-দর্শকদের জন্যই গান গাই। তাদের যদি ভালো লাগে, তবে নিজের ভেতর আনন্দ বোধ হয়। আগ্রহ পাই আরও গান করতে।
 

Advertisement

তাহসান গান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম