Logo
Logo
×

Advertisement

বিনোদন

বরুণের ‘দুলহানিয়া’ আর হতে চান না আলিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০২:৩৮ পিএম

বরুণের ‘দুলহানিয়া’ আর হতে চান না আলিয়া

Advertisement

বলিউডে একসঙ্গে একই ছবিতে আত্মপ্রকাশ আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানের। ২০১২ সালে করণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ আলিয়া ও বরুণের। প্রথম ছবিতেই একে অপরের সঙ্গে জুটি বেঁধেছিলেন তারা। 

পরে ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে ফের জুটি বাঁধেন আলিয়া ও বরুণ। করণের ‘ধর্ম প্রোডাকশন্স’ প্রযোজিত ও শশাঙ্ক খৈতানের ছবিতে একে অপরের বিপরীতে দেখা গিয়েছিল তাদের। এর পর ২০১৭ সালে মুক্তি পায় ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’। 

এর প্রায় সাত বছর পর ফিরছে ‘দুলহানিয়া’ ফ্র্যাঞ্চাইজ়ি। চলতি বছরেই কাজ শুরু হওয়ার কথা তৃতীয় ছবির। তবে সেই ছবির কাজ শুরু হওয়ার আগেই মিলেছে দুঃসংবাদ। ভেঙেছে আলিয়া-বরুণ জুটি। 

শোনা যাচ্ছে, ‘দুলহানিয়া ৩’-এর জন্য আলিয়া রাজি না হওয়ায় বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে নাকি পছন্দ করেছেন নির্মাতারা। নিতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ ছবিতে ইতোমধ্যে জুটি বেঁধে কাজ করেছেন বরুণ ও জাহ্নবী। 

আরও পড়ুন: নতুন বছরে সুখবর দিলেন দীঘি

দর্শক ও অনুরাগীদের অন্যতম পছন্দের জুটি আলিয়া ও বরুণ। সে কথা মাথায় রেখেই নাকি ‘দুলহানিয়া ৩’ ছবির অবতারণা। তবে খবর, চলতি বছরে একাধিক প্রজেক্টের কাজে ব্যস্ত থাকায় ‘দুলহানিয়া ৩’-এর জন্য জাহ্নবীকে বেছে নেওয়া হয়েছে।

Advertisement

বরুন ধাওয়ান আলিয়া

Advertisement

আরও পড়ুন

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম