Logo
Logo
×

Advertisement

বিনোদন

এবার দক্ষিণী সিনেমায় কারিনা কাপুর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম

এবার দক্ষিণী সিনেমায় কারিনা কাপুর

Advertisement

সম্প্রতি বলিউডের তুলনায় দক্ষিণ ভারতীয় সিনেমার বাজার রমরমা। বলিউডের তারকারা এখন সেখানে গিয়ে কাজ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে কারিনা কাপুরের নাম।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবার দক্ষিণী সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। ‘টক্সিক’ শিরোনামে দক্ষিণী সিনেমায় তারকা যশের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

গীতু মোহনদাসের পরিচালনায় ‘টক্সিক’-এর গল্পে উঠে আসবে গোয়ার ড্রাগ মাফিয়াদের কেন্দ্র করে। অ্যাকশন থ্রিলার সিনেমাটি মূলত কন্নড় হলেও একাধিক ভাষায় মুক্তি পাবে এটি। হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, সিনেমাটি বেশ বড় বাজেটে নির্মিত হবে। ইতিমধ্যে সিনেমাটির জন্য যশ প্রস্তুতি শুরু করে দিয়েছেন, নিয়মিত শারীরিক কসরত করছেন তিনি।

সম্প্রতি যশ তার এক্সে (টুইটার) সিনেমাটির মোশন পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘তুমি যাকে খুঁজছো, সে-ই তোমাকে খুঁজছে।’ তবে যশের সেই পোস্টে কারিনার নাম উল্লেখ ছিল না। এমনকি ‘টক্সিক’-এর নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নারী চরিত্রের কথা উল্লেখও করেননি। 

সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় শো কফি উইথ করণে এসে যশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন কারিনা। তার মুখে হঠাৎ যশের প্রশংসা শুনে অবাক হয়েছিলেন বন্ধু করণও। পরে বোঝা যায়, তখন থেকেই আসলে ‘টক্সিক’-এ কাজ করার কথা চলছিল অভিনেত্রীর।

প্রসঙ্গত, এই মুহূর্তে কারিনার ‘বার্কিংহাম মার্ডারস’ রয়েছে মুক্তির অপেক্ষায়। টাবু, কৃতী শ্যাননদের সঙ্গে ‘ক্রু’-এর কাজও রয়েছে কারিনার হাতে। তবে শোনা যাচ্ছে, কারিনা-যশের ‘টক্সিক’ ২০২৪ নয়, ২০২৫-এ মুক্তি পেতে পারে।

Advertisement

দক্ষিণী সিনেমা কারিনা কাপুর

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম