Logo
Logo
×

Advertisement

বিনোদন

মনে-প্রাণে আ.লীগ ধারণ করি, সংরক্ষিত আসনের মনোনয়ন চাই: অপু বিশ্বাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:৫৭ পিএম

মনে-প্রাণে আ.লীগ ধারণ করি, সংরক্ষিত আসনের মনোনয়ন চাই: অপু বিশ্বাস

Advertisement

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ভোটে লড়ছেন তিনজন তারকা। তারা হলেন- ফেরদৌস আহমেদ, ডলি সায়ন্তনী ও মাহিয়া মাহি। তবে ঢালিউডের আরেক আলোচিত মুখ অপু বিশ্বাস জানিয়েছেন, তিনি ফেরদৌসদের মতো হাটে, মাঠে, ঘাটে ছুটে সংসদে বসতে চান না। তার লক্ষ্য সংরক্ষিত মহিলা আসন। যেটিতে বসতে ভোটের বেগ পেতে হয় না, দরকার শুধু দল প্রধানের সম্মতি।

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফেরদৌসের প্রচারণায় অংশ নিয়ে এমনটাই জানালেন অপু বিশ্বাস।

নায়িকা বলেন, আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়নপত্র নিয়েছিলাম। পাইনি তখন। এবারো মনোনয়ন নিতে চাই।

তিনি বলেন, সবাই জানেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই।

তিনি আরও বলেন, সংসদের সংরক্ষিত আসনে বসে নারীদের নিয়ে কাজ করতে চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে। 

Advertisement

সংরক্ষিত আসন মনোনয়ন চাই অপু বিশ্বাস

Advertisement

আরও পড়ুন

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম