Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পশ্চিমবঙ্গে সেরা অভিনেত্রীর তালিকায় জয়া ও ফারিণ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ১০:৪৩ পিএম

পশ্চিমবঙ্গে সেরা অভিনেত্রীর তালিকায় জয়া ও ফারিণ

Advertisement

পশ্চিমবঙ্গে সেরা অভিনেত্রীর তালিকায় নাম লেখা হলো অভিনেত্রী জয়া আহসান ও তাসনিয়া ফারিণের। 

ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত  ‘সিনেমার সমাবর্তন ২০২৪’ অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন বাংলাদেশের দুই অভিনেত্রী। 

কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী ও অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয়ের জন্য মোস্ট প্রমিজিং ফিমেল অ্যাক্টর ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তাসনিয়া ফারিণ।

জয়ার সঙ্গে মনোনয়ন তালিকায় রয়েছেন পালান চলচ্চিত্রের জন অভিনেত্রী মমতা শঙ্কর, দিলখুশ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অনন্যা সেন ও আরও এক পৃথিবী সিনেমার জন্য অনিন্দীতা বোস। আর তাসনিয়া ফারিণকে লড়তে হবে দিলখুশ অভিনেত্রী ঐশ্বর্য সেনের সঙ্গে।

গত ২ জুন পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পায় জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা কৌশিক গাঙ্গুলী। এক পুরুষের জীবনে দুই নারীর হৃদয়ের যুদ্ধ নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। এতে জয়া ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী ও অভিনেতা কৌশিক সেন। এ সিনেমায় জয়াকে দেখা গেছে কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে, আর চূর্ণী গাঙ্গুলী অভিনয় করেছেন সাবেক স্ত্রীর ভূমিকায়।

এদিকে অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে প্রথমবার পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করেছেন ফারিণ। এতে ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেন তিনি। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। 

গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান। এসকে মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রে ফারিণ ছাড়া আরও অভিনয় করছেন নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু।
 

Advertisement

পশ্চিমবঙ্গ সেরা জয়া ফারিণ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম