Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রথমবার ভোট দিলেন স্পর্শিয়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:০০ পিএম

প্রথমবার ভোট দিলেন স্পর্শিয়া

Advertisement

প্রথমবারের মতো ভোট দিলেন অর্চিতা স্পর্শিয়া। দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের ধানমন্ডি এলাকার ভোটার তিনি। সেখানেই তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দেন।

আজ দুপুরের পর মাকে নিয়ে সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে তিনি ভোট দিতে যান। জীবনের প্রথম সংসদ নির্বাচনে ভোট দিয়ে তিনি নিজের অনুভূতি জানান।

অভিনেত্রী বলেন, প্রথমবার ভোট দিলাম। খুব ভালো লাগছে। ভোটার আগে হলেও এতদিন ভোট দিতে পারিনি। আজ ভোট দিতে পেরে খুব ভালো লেগেছে। এটা আমার কাছে এক অন্যরকম অভিজ্ঞতা।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী অভিনেতা ফেরদৌস। আরও চারজন প্রার্থী রয়েছেন।

অর্চিতা স্পর্শিয়া ২০১১ সাল থেকে মিডিয়ায় কাজ করছেন। একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন দিয়ে প্রথম দর্শকদের মধ্যে আলোচনায় এসেছিলেন। অনন্য মামুন পরিচালিত শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’, নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালী’ ও অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।
 

Advertisement

দ্বাদশ সংসদ নির্বাচন স্পর্শিয়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম