Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অবশেষে ভাবনার কথাই সত্যি হলো

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৪:০০ এএম

অবশেষে ভাবনার কথাই সত্যি হলো

Advertisement

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ (ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান) থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি মোট ভোট পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী হাজী মো. শাহজাহান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ২৫৭ ভোট।

আর এই আসনেরই ভোটার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। প্রথমবারের মতো সহকর্মীকে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ভাবনা। 

অনুভূতি ব্যক্ত করে ভাবনা বলেন, খুবই ভালো লাগছে। কারণ, প্রথমবারের মতো আমার সহকর্মীকে ভোট দিয়েছি। আমার আসনে আছেন প্রিয় ফেরদৌস ভাই। ইনশাল্লাহ ফেরদৌস ভাই এমপি হবেনই। এটা আমার জন্য আনন্দের। তাকে ভোট দিতে পেরে খুবই আনন্দ লাগছে। তিনি শুধু আমার সহকর্মীই না অনেক ভালো বন্ধু এবং গার্জিয়ানও বটে। 

ভাবনার কথাই সত্য হলো।নায়ক ফেরদৌস জয়ী হয়েছেন। 

ভাবনা বলেন, বিগত দিনে ভোট দিয়ে যতটা না আনন্দ পেয়েছি, এবারের আনন্দটা দিগুণ। আগে অন্যদের ভোট দিলেও এবারই প্রথম সহকর্মীকে ভোট দিয়েছি। তাই এবারের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।

Advertisement

দ্বাদশ সংসদ নির্বাচন ভাবনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম