Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমি চাই আমার একটা আলাদা পরিচয় গড়ে উঠুক: অপু বিশ্বাস 

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০৮:১৭ পিএম

আমি চাই আমার একটা আলাদা পরিচয় গড়ে উঠুক: অপু বিশ্বাস 

Advertisement

চিত্রনায়িকা অপু বিশ্বাস পার্লার ও রেস্টুরেন্ট ব্যবসায় নাম লিখিয়েছেন। ৮ জানুয়ারি থেকে রাজধানীর আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন তিনি। 

এ প্রসঙ্গে অপু বিশ্বাস নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। বুধবার সন্ধ্যায় দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, মানুষের কাছে আমি একজন নায়িকা, দর্শকের ভালোবাসার একজন অভিনেত্রী। আমি চেয়েছি এর বাইরেও আমার একটা আলাদা পরিচয় গড়ে উঠুক। 

নায়িকা বলেন, এখন আমি অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা নিয়ে ব্যস্ত সময় পার করছি। এবার শুরু করলাম নতুন ব্যবসা। আমি চাই ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আমার সন্তানের কাছেও আমার সেই পরিচয়টা গর্বের হবে বলে আমার বিশ্বাস।

নতুন দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করলেও ১২ জানুয়ারি থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এগুলোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন অপু।

Advertisement

আলাদা পরিচয় গড়ে উঠুক অপু বিশ্বাস 

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম