Logo
Logo
×
   

Advertisement

অন্যান্য

অভিনেত্রী মৌটুসীর বাবা আর নেই

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০৫:৪০ পিএম

অভিনেত্রী মৌটুসীর বাবা আর নেই

Advertisement

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের বাবা প্রফেসর ড. সৌরেন বিশ্বাস আর নেই। তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার মৌটুসী তার ফেসবুক আইডিতে এক পোস্টে জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে তার বাবা মৃত্যুবরণ করেন।

পুরনো ছবি ফেসবুকে পোস্ট করে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করে মৌটুসী লেখেন, ‘বাবা ছাড়া জীবন কেমন আমি জানি না। উনার তৃতীয় ব্রেন স্ট্রোকের সময় এক মুহূর্ত না ভেবে নিয়ে গেলাম গ্রাম থেকে খুলনায়, কিন্তু ফিরিয়ে আনতে পারলাম না। আমি এখনো ডিনায়ালে (অসত্য মনে হওয়া) আছি। দোতালা থেকে মনে হয় উনি এক তলায় আছেন। এক তলাটা বাবা ছাড়া কেমন আমি জানি না। অনেকের প্রিয় সৌরেন স‍্যার, গ্রামের বটতুল‍্য দাদা, জ‍্যাঠা, মামা.... আমার শুধু বাবা।’

উল্লেখ্য, ড. সৌরেন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়টির সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা ও বিভাগীয় সভাপতি ছিলেন। এছাড়াও চবির নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই শিক্ষক।

Advertisement

অভিনেত্রী মৌটুসী বাবা মৃত্যু

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম