Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমির-কন্যা ইরার বিয়েতে তারার মেলা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ০৯:২১ পিএম

আমির-কন্যা ইরার বিয়েতে তারার মেলা

Advertisement

দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে ৩ জানুয়ারি মুম্বইয়ের একটি হোটেলে বিয়ে হয় আমির খানের কন্যা ইরা খানের। বিয়ের পর সপরিবারে যান উদয়পুরে। সেখানেই ৮-১০ তারিখ পর্যন্ত চলে বিয়ের নানা অনুষ্ঠান। 

আজ ১৩ জানুয়ারি মুম্বাইয়ে আমিরের একমাত্র কন্যার রিসেপশনের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানে এলাহি আয়োজন করেছেন অভিনেতা। দিল্লির নামকড়া রাজনীতিবিদদের নিমন্ত্রণ করেছেন মেয়ের বিয়েতে। এমনকি বলিউড তারকাদের নিজে গিয়ে নিমন্ত্রণ করেছেন আমির খান।

মেয়ের বিয়েতে অতিথিদের তালিকায় সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, প্রসূন যোশী, রাজকুমার হিরানি, আনুশকা শর্মাসহ প্রায় ২৫০০ অতিথি নিমন্ত্রিত।

ইরার রিসেপশনের অনুষ্ঠানে কোনো বিদেশি খাবার নয়, থাকছে ভারতের নয় রাজ্যের নানা ধরনের খাবার। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পঞ্জাবের জনপ্রিয় খাবারের সঙ্গে থাকছে গুজরাটি বাহারি আইটেম। রয়েছে গানের আয়োজন। 

বিয়ের আগে নূপুর-ইরা জানিয়েছিলেন তাদের বিয়েতে উপহার নয়, আশীর্বাদ কাম্য।

Advertisement

আমির কন্যা ইরা বিয়ে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম