Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমিরের মেয়ের রিসেপশনে সালমান-শাহরুখসহ আরও যারা ছিলেন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০২:২৫ পিএম

আমিরের মেয়ের রিসেপশনে সালমান-শাহরুখসহ আরও যারা ছিলেন

Advertisement

দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে ৩ জানুয়ারি মুম্বাইয়ের একটি হোটেলে বিয়ে হয় আমির খানের কন্যা ইরা খানের। বিয়ের পর সপরিবারে যান উদয়পুরে। সেখানেই ৮-১০ তারিখ পর্যন্ত চলে বিয়ের নানা অনুষ্ঠান। 

শনিবার রাতে মুম্বাইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে বসে বিয়ের রাজকীয় রিসেপশন। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বলিউডের রথী-মহারথী থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা। 

আমিরের মেয়ের রিসেপশনে আমন্ত্রিতের সংখ্যা ছিল ২৫০০ জন। শাহরুখ খান, সালমান খানের পরিবারসহ কাপুর খানদান, দেওল পরিবার এবং আম্বানিদের নিমন্ত্রণ করেছেন আমির। 

আমন্ত্রিতদের জন্য খাবারের এলাহি বন্দোবস্ত করেছিলেন আমির। দেশের ৯ রাজ্যের খাবার ছিল তালিকায়। 

বিয়ের মাঝে কেঁদে ফেলেছিলেন আমির। পাশাপাশি নাচে-গানে মাতিয়ে দিয়েছিলেন আসর। অভিনেতার মেয়ের বিয়ে নিয়ে নিজের প্রথম প্রতিক্রিয়া শেয়ার করেছেন মিডিয়ায়। 

পিআর সংস্থা স্পাইসকে তিনি বলেন, আমার বেতরের অনুভূতি বোঝাতে হলে সানাই বাদ্যযন্ত্রের কথা বলতে হবে। সানাই যখন বাজে তার মধ্যে আনন্দ আর বিষাদ দুই সুরই মিলে মিশে একাকার হয়ে যায়। বিয়েতেও এই বাদ্যই বাজানো হয়। আমার ভেতরটা ঠিক সে রকমই। আনন্দ আর  বিষাদ— উভয়ই রয়েছে। 

আমির খান এবং তার প্রথম স্ত্রী রিনা দত্তের মেয়ে ইরা খান। আমির ও রিনা প্রায় পনেরো বছর দাম্পত্য জীবন কাটিয়েছেন। তার পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। 

আরও পড়ুন: স্বামীর মৃত্যুর একদিন পরই কাজে ফিরে যা বললেন অভিনেত্রী

নিজের প্রেম নিয়ে কোনো দিন রাখঢাক রাখেননি নূপুর-ইরা। আমিরের ফিটনেস কোচের সঙ্গে ইরার প্রেম নিয়ে কম চর্চা হয়নি পেজ থ্রির পাতায়। বরাবর পরস্পরকে আগলে রেখেছেন দুজনে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আংটি বদল সেরেছিলেন ইরা-নূপুর। এখন তারা স্বামী-স্ত্রী।

Advertisement

ইরা বিয়ে আমির

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম