Logo
Logo
×

Advertisement

বিনোদন

ভারতে সেরা সম্ভাবনাময়ী অভিনেত্রীর পুরস্কার পেলেন ফারিণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০৫:১২ পিএম

ভারতে সেরা সম্ভাবনাময়ী অভিনেত্রীর পুরস্কার পেলেন ফারিণ

Advertisement

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন তাসনিয়া ফারিণ। তিনি একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি নাটক কমিয়ে দেশে একাধিক ওয়েব ফিল্মে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এরপর তার অভিষেক হয় কলকাতায়। 

কলকাতায় রোববার অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পুরস্কার প্রদান ‘সিনেমায় সমাবর্তন’। 

গত বছর অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ দিয়ে ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক হয় ফারিণের।

ছবিটির জন্য সেরা সম্ভাবনাময় অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। 

অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি তিনি। তবে আয়োজকদের প্রতি ফেসবুকে কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। 
ফেসবুকে তিনি লিখেছেন, আমার প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবীর’ জন্য ২০২৩ সালের সেরা সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে আমাকে সম্মানিত করায় ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। আমি সত্যিই সেখানে থাকতে চেয়েছিলাম। তবে অতনু দা আমার হয়ে পুরস্কারটি গ্রহণ করেছেন, এর চেয়ে আনন্দের আর কিছু নেই। আমার ওপর আস্থা রাখার জন্য অতনু দাকে ধন্যবাদ। সিনেমাটিতে আমাকে কাস্ট করার জন্য এসকে মুভিজকে ধন্যবাদ। এ সম্মানের জন্য আমি কৃতজ্ঞতা জানাই।

এ আসরে ‘অর্ধাঙ্গিনী’ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান, পুরস্কার পেয়েছেন মমতা শঙ্কর (পালান)। গত বছরই অবশ্য এ আয়োজনে সেরা অভিনেত্রীর (বিনিসুতোয়) পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী।
 

Advertisement

ভারত অভিনেত্রী ফারিণ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম