Logo
Logo
×

Advertisement

বিনোদন

আলিয়ার পরামর্শেই তৃপ্তির সঙ্গে বিছানার দৃশ্যে রণবীর!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০২:৫৮ পিএম

আলিয়ার পরামর্শেই তৃপ্তির সঙ্গে বিছানার দৃশ্যে রণবীর!

Advertisement

গত বছর অ্যানিমেল দিয়ে বক্স অফিসে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছিলেন রণবীর কাপুর। মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার তুঙ্গে ছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’। রণবীর কাপুরের পাশাপাশি তৃপ্তি দিমরিও উঠে এসেছিলেন তুমুল আলোচনায়। ‘অ্যানিমেল’-এ রণবীর ও তৃপ্তির রসায়ন দর্শকরা বেশ পছন্দ করেছে।

তবে এই ছবি একদিকে যেমন নারী-বিদ্বেষী তকমা পেয়েছে, তেমনই লাগামছাড়া হিংসা তুলে ধরার জন্যও কটাক্ষের মুখোমুখি হয়েছে। কিন্তু সব কটাক্ষ, বিদ্রূপকে ছাপিয়ে বক্স অফিসে ৯০০ কোটির ব্যবসা হাঁকিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমা। 

‘অ্যানিমেল’ ছবির সবচেয়ে বিতর্কিত দৃশ্য নিঃসন্দেহে তৃপ্তি দিমরির সঙ্গে রণবীরের বিছানার দৃশ্য। বিছানায় নায়িকার সঙ্গে রণবীরের মাখামাখি দেখে চোখ কপালে উঠেছে সবার। তৃপ্তির সঙ্গে রণবীরকে এক বিছানায় দেখে কী প্রতিক্রিয়া আলিয়ার? 

এমন প্রশ্নের অবাক করা জবাব দিলেন রণবীর। 

‘আলিয়া সব জানে। এমনকি, এই দৃশ্যে অভিনয় করার আগে আলিয়া আমাকে অনেক টিপস দিয়েছিল’। দুজনের মধ্যে কোনো কিছুই গোপন থাকে না’— বলেন রণবীর। 

আরও পড়ুন: ২০ কেজি কমেছে, আরও ৬ কমাতে হবে: সোনম

                   আমির-ফাতিমার সম্পর্ক কি এখনও বিদ্যমান?

তার কথায়, ‘আমার আর আলিয়ার মধ্যে কোনো কিছুই গোপন নেই। আমরা সব বিষয়ে কথা বলি। আলিয়াকে আমি জানিয়েছিলাম, অ্যানিমেমের দৃশ্য নিয়ে আমি খুব টেনশনে রয়েছি। আলিয়াই আমাকে সাহস জুগিয়েছিল।’

Advertisement

আলিয়া রণবীর তৃপ্তি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম