Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়ের সাজে মিমি, চোখেমুখে বিষণ্নতা কেন?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০৩:৩০ পিএম

বিয়ের সাজে মিমি, চোখেমুখে বিষণ্নতা কেন?

Advertisement

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে কনের সাজে সেজে উঠেছেন। তবে এই কনে, একেবারেই আলাদা। মাথায় টোপর, পরনে বেনারসি শাড়ি থাকলেও একহাতে গিটার আর আরেক হাতে মাইক, চোখেমুখেও বিষণ্নতা! 

বৃহস্পতিবার সকালে এমন ছবি দিয়ে চমক দিলেন মিমি। আসলে মিমি চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে আসছে তার নতুন মিউজিক ভিডিও, যার নাম ‘ভাল্লাগছে না’। 

এদিন প্রকাশ্যে আসে তার গানের পোস্টার। কিছু দিন ধরে তারই প্রচার করছিলেন অভিনেত্রী। এদিনের পোস্টের ক্যাপশনে লেখেন— ‘ভাল্লাগছে না এমন একটি কথা যেটা আমাদের বাঙালিদের সঙ্গে জুড়ে আছে, আমাদের প্রথম পোস্টারটি রইল আপনাদের জন্য, ২৮ জানুয়ারি আসছে গানটি, টিজার আসছে খুব তাড়াতাড়ি।’

‘মিমি চক্রবর্তী ক্রিয়েশনস’ নিবেদিত, ‘ভাল্লাগছে না’ তাদের নতুন গান। এদিনের পোস্টে অভিনেত্রীকে ‘দুর্দান্ত লাগছে’ বলে জানিয়েছেন অপর অভিনেত্রী পার্নো মিত্র। নতুন কাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও। একজন লেখেন— ‘এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ অপর একজন লেখেন— ‘শুভেচ্ছা। দারুণ লাগছে পোস্টার।’ কেউ লিখলেন, ‘স্বর্গীয় সুন্দরী মিমি’।

আরও পড়ুন: মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রায় উষ্ণতা ছড়ালেন সুস্মিতা

                   আলিয়ার পরামর্শেই তৃপ্তির সঙ্গে বিছানার দৃশ্যে রণবীর!

অভিনয়, রাজনীতির পাশাপাশি মিমি দারুণ গানও করেন। এর আগেও নানা সময় গানের অ্যালবাম অনুরাগীদের উপহার দিয়েছেন মিমি। তবে এবারের অ্যালবাম যে একেবারেই অন্যরকম হবে, তা পোস্টার দেখেই বোঝা যাচ্ছে।

Advertisement

মিমি চক্রবর্তী বিয়ে

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম