Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সমুদ্রস্নানে উষ্ণতা ছড়ালেন শিরিন শিলা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০৭:১০ পিএম

সমুদ্রস্নানে উষ্ণতা ছড়ালেন শিরিন শিলা

Advertisement

রিকশার হুডে ঐতিহ্যবাহী রিকশা পেইন্ট আর তার দুই কানে শোভা পেয়েছে ‘ক’ বর্ণের ঝোলানো দুল, গলায় বাংলা বর্ণমালা। ‘মিস ইউনিভার্স ন্যাশনাল কস্টিউম’ ইভেন্টে লাল জামদানি শাড়ি ও রিকশার হুড পরে সবার নজর কাড়েন তিনি। 

গতকাল বৃহস্পতিবারও কুশিকাটার বিকিনিতে সমুদ্রস্নানে ফ্রেমবন্দি মডেল ও অভিনেত্রী শিরিন আক্তার শিলার ছবিগুলো ফেসবুকে রীতিমতো ভাইরাল। ফটোগ্রাফার রিশি কাব্যের ক্যামেরায় তার এ ছবিও নজর কেড়েছে সবার।

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরস্কার না জিতলেও হৃদয় জিতে নেন বাংলাদেশের শিলা। 

২০১৯ সালে মডেল খোঁজার প্রতিযোগিতা ‘ফেস অব বাংলাদেশ’-এ চ্যাম্পিয়ন হয়ে ‘ফেস অব এশিয়ায়’ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। ঠিক এর পরপরই সুযোগ আসে মিস ইউনিভার্স বাংলাদেশের। ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন শিলা। তবে সেবার মুকুট জেতেন ঐশী।

এরপরের বছর আবারো অংশ নেন তিনি। আর সেবারই হন চ্যাম্পিয়ন। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে সেদিন শিরিন আক্তার শিলার মাথায় মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ও ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেন।

নুহাশ হুমায়ূন পরিচালিত অ্যান্থলজি সিরিজ ‘ষ’-এর প্রথম পর্ব ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’-এ সোহেল মণ্ডলের বিপরীতে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে।

Advertisement

শিরিন শিলা সমুদ্রস্নান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম