Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

চিত্রনায়িকা সোহানার খোঁজে...

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ১১:৫২ পিএম

চিত্রনায়িকা সোহানার খোঁজে...

Advertisement

প্রখ্যাত অভিনেতা ও প্রযোজক সোহেল রানা প্রযোজিত বেশিভাগ সিনেমায় দেখা গেছে সোহানা নামে এক নায়িকাকে। নাটক ও বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করা সোহানার বড় পর্দায় অভিষেক ঘটে সিবি জামান পরিচালিত সিনেমা ‘কুসুম কলি’ সিনেমার মাধ্যমে।

এরপর কাজ করেন  সোহেল রানার ‘ঘেরাও’ সিনেমায়। পরবর্তীতে ‘সন্ত্রাস’, ‘সতর্ক শয়তান’, ‘উত্থান পতন’, ‘ক্যারাটি মাস্টার’, ‘আতঙ্ক’, ‘চোখের পানি’সহ আরো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। কাজ করেছেন জসীম অভিনীত ‘লাট সাহেব’ সিনেমায়।

প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে ‘স্বপ্নের নায়ক’ সিনেমায় তাকে শেষবার দেখা গেছে। সালমান শাহ ও জসীম-দুই নায়কের মৃত্যুর পর সোহানাও হারিয়ে যান চিত্রপুরি থেকে। তবে নায়কদ্বয়ের মৃত্যুর সঙ্গে তার বিদায়ের কোনো সম্পর্ক নেই। মূলত অভিমান থেকেই সিনেমাঙ্গন থেকে বিদায় নিয়েছেন তিনি। আর সেই বিদায়ের মূল কারন ‘ফিল্ম পলিটিক্স’।

দীর্ঘদিন পর খুঁজে পাওয়া গেছে সোহানাকে। জানিয়েছেন, অভিনয়ের দুনিয়ার তার আর ফেরার ইচ্ছা নেই। ফিরবেনও না কোনোদিন। তবে সিনেমা দুনিয়ার কিছু মানুষের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে। সেটা সবসময় থাকবে। সিনেমার ভুবনে।

সোহানা বলেন, ‘যখন শ্রদ্ধেয় পারভেজ ভাই (সোহেল রানা) আমাকে নিয়ে অনেক সিনেমা নির্মাণের ঘোষনা দিয়েছিলেন, কিন্তু তিনি তা করেননি। তখন তার উপর ভীষণ অভিমান হয়েছিল আমার। সেই অভিমান কিছুদিন আগে আমার ভাঙ্গল। আমেরিকায় থাকি আমি। সেখান থেকে এসেই আমি তার সঙ্গে যোগাযোগ করি, দেখা করি। গল্প আড্ডায় সব ভুলে গিয়েছি। কারণ জীবন থেকে তো অনেক সময়ই চলে গেল। এখন বেশ ভালো আছি। কিন্তু আর কোনোদিন ভালো গল্পতে কাজ করার সুযোগ থাকলেও অভিনয়ে ফেরার ইচ্ছে নেই।’

শনিবার এই সাবেক নায়িকার জন্মদিন। দিনটি তিনি পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন।

Advertisement

সিনেমা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম