Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘৮ মাস কেবল বন্ধু ছিলাম, ৪ মাস ডেট করেছি’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ০৩:৫০ পিএম

‘৮ মাস কেবল বন্ধু ছিলাম, ৪ মাস ডেট করেছি’

আজিম-উদ-দৌলা ও অহনা অরণি হাসান। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশের মডেলিং ইন্ডাস্ট্রির মোস্ট ওয়ান্টেড ব্যাচেলরদের একজন আজিম-উদ-দৌলা। ব্যাচেলরদের ক্লাব থেকে তার নামটাও এবার কাটা পড়ল। হৃদয় দেওয়া-নেওয়ার কাজটা আগেই সেরেছিলেন। ১২ জানুয়ারি পারিবারিক আবহে আক্দের মাধ্যমে কাগজ-কলমে তার রিলেশনশিপ স্ট্যাটাস বদলে গেল। এখন তিনি ‘ম্যারিড’। 

রাজধানীর ক্যান্টনমেন্টের সংরক্ষিত পিকনিক ও বিনোদন স্পট শাহীন দ্বীপে সাড়ম্বরে সারলেন রিসেপশন।

আরও পড়ুন: নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি

কনে অহনা অরণি হাসান যুক্তরাজ্যের লন্ডন থেকে আইন নিয়ে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন। ঢাকায় একটি ব্রিটিশ এনজিওর হয়ে সুবিধাবঞ্চিতদের আইনি সহায়তা দেন। 

আজিম জানান, বছরখানেক আগে ঢাকাতেই এক অনুষ্ঠানে অহনার সঙ্গে পরিচয়। পরিচয় থেকে বন্ধুত্ব। তার পর? আজিমের মুখ থেকেই শুনুন— মনে হলো আমাদের সম্পর্কটাকে আরও এগিয়ে নেওয়া যায়। ও একটা সম্পর্ককে এত সম্মান করে, এত কেয়ারিং—আমি এই মানুষটাকে হারাতে চাইনি। 

মনে হলো, মানুষটাকে জীবনসঙ্গী করার সুযোগ হাতছাড়া করিনি। তাই আর সময় নিইনি। আট মাস কেবল বন্ধু ছিলাম। চার মাস ডেট করেছি। তার পর বিয়ে করে ফেলেছি।’ বিয়ের পর এই দুজন আছেন ধানমন্ডিতে।

দেশের প্রথম সারির মডেলদের একজন আজিম-উদ-দৌলা। দেশে তো বটেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, প্যারিস আর ভারতের অনেক ফ্যাশন শো ও ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। 

কান ও প্যারিস ফ্যাশন উইক থেকেও মিলেছে পুরস্কার আর সম্মাননা। তরুণদের অনেকেই অনুসরণ করেন আজিমের স্টাইল ও ফ্যাশন। ছেলেদের জন্য নিজেই গড়ে তুলেছেন এ জেড নামের ব্র্যান্ড।
 

Advertisement

ডেট আজিম-উদ-দৌলা অহনা অরণি হাসান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম