Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মাস না পেরোতেই স্বামীর ভিডিও ফাঁস করলেন দর্শনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ০৩:৫৬ পিএম

মাস না পেরোতেই স্বামীর ভিডিও ফাঁস করলেন দর্শনা

অভিনেত্রী দর্শনা বণিক।

Advertisement

টালিউডের অভিনেতা মন্টু পাইলটখ্যাত সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক গেল বছরের শেষের দিকে বেশ ঘটা করে গাঁটছড়া বেঁধেছেন। 

আর দাম্পত্য জীবনের এক মাস শেষ না হতেই এলো সৌরভের জন্মদিন। এদিন সামাজিক পাতায় স্বামীর একটি ভিডিও ফাঁস করলেন দর্শনা।

আরও পড়ুন: ‘৮ মাস কেবল বন্ধু ছিলাম, ৪ মাস ডেট করেছি’

প্রকৃতপক্ষে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন দর্শনা। সেখানে স্যান্ডো গেঞ্জি আর শর্টস পরে নাচতে দেখা গেছে সৌরভকে। এ ছাড়া সৌরভের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তের কোলাজ রয়েছে। একসঙ্গে সময় কাটানো, বেড়াতে যাওয়া থেকে শুরু করে সৌরভের গান গাওয়ার ভিডিও-ও রয়েছে।

আরও পড়ুন: আবারও বাংলাদেশি সিনেমায় ঋতুপর্ণা, পেলেন ঢাকায় আসার অনুমতি

ক্যাপশনে স্বামীকে ট্যাগ করে অভিনেত্রী লিখেছেন, হ্যাপি বার্থডে লাভ। খুব ভালো থাকো আর সারাজীবন আনন্দে থাকো। এভাবেই হাসি আর নাচের মধ্যে থাকো। আর স্ত্রীর এই পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতা লেখেন— লাভ ইউ লাভ।

প্রসঙ্গত, গেল বছরের ১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন দর্শনা বণিক ও সৌরভ। মাথায় টোপর পরে নাচতে নাচতে আইবুড়ো ভাত খেতে যান সৌরভ। দর্শনার মাথাতেও ছিল শোলার মুকুট। 
 

Advertisement

স্বামী ভিডিও ফাঁস দর্শনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম