বুবলীর ‘ফ্ল্যাশব্যাক’, অন্যরকম আইটেম গানে ঈশানী
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ১০:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার মধ্য দিয়ে প্রথম টালিউডে পা রাখছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরই মধ্যে কলকাতা পর্বের শুটিং শেষ হয়েছে। পরবর্তী শুটিং হবে ডুয়ার্সে। সিনেমায় একটি আইটেম গানে কাজ করছেন কলকাতার মডেল ও অভিনেত্রী ঈশানী ঘোষ।
ঈশানী ঘোষ বলেন, একটা আইটেম গানে পারফর্ম করছি। অন্যরকম একটা গান। গানটি খুবই সুন্দর, মেলোডি টাইপ।
‘ফ্ল্যাশব্যাক’-এর ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে এসেছে। এটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। বুবলীর বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা কৌশিক গাঙ্গুলী ও সৌরভ দাস।
সাইকোলজিক্যাল থ্রিলার এ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। প্রযোজনা করেছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন।
মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও ঈশানী এখন থিতু হয়েছেন অভিনয়ে। ‘জিও জামাই’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর তিনি কাজ করেন দক্ষিণী সিনেমায়।
