Logo
Logo
×

Advertisement

বিনোদন

মস্কো ইন্টারন্যাশনাল চিল্ড্রেনস ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন পেল 'মাইক'

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:৪৭ পিএম

মস্কো ইন্টারন্যাশনাল চিল্ড্রেনস ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন পেল 'মাইক'

Advertisement

মস্কো ইন্টারন্যাশনাল চিল্ড্রেনস ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন পেল পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত হয়েছে 'মাইক'।

গত বছরের ১১ আগস্ট দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'মাইক'। এবার দেশের সীমানা পেরিয়ে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে। 

দর্শকনন্দিত হওয়ার পাশাপাশি পুরস্কারের ঝুলি ভরে উঠতে শুরু করেছে ‘মাইক’ সিনেমা।

২০২৩ সালে দক্ষিণ এশিয়ার বেস্ট ফিচার ফিল্মের মুকুট জিতে নেয় ‘মাইক’। ‘টেক্কা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ অফিসিয়াল সিলেকশনের পর বেস্ট এশিয়ান ফিচার ফিল্মের স্বীকৃতি পায় ‘মাইক’।

সরকারি অনুদানে নির্মিত ‘মাইক’ সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও তানভীন সুইটি। আরও অভিনয় করেছেন- তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত ও ছোট তানভীর প্রমুখ।

Advertisement

মস্কো ইন্টারন্যাশনাল চিল্ড্রেনস ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন পেল 'মাইক'

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম