Logo
Logo
×

Advertisement

বিনোদন

৬ বছর আগে ভক্তকে দেওয়া কথা রাখলেন সালমান!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০২:০৬ পিএম

৬ বছর আগে ভক্তকে দেওয়া কথা রাখলেন সালমান!

Advertisement

বছর ছয়েক আগে ক্যানসার আক্রান্ত এক খুদে ভক্তকে দেওয়া কথা রাখলেন সালমান খান। সম্প্রতি ৯ বার কেমোথেরাপির পর ক্যানসারজয়ী সেই খুদে ভক্তের সঙ্গে ফের দেখা করলেন বলিউডের ভাইজান।

২০১৮ সালে ক্যানসার ধরে পড়ে জগনবীরের। সেই সময় তার বয়স ছিল চার। জগনবীরের বাবা-মা ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য মুম্বাইয়ে আসেন। মু্ম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে ভর্তি হয় জগনবীর। মুম্বাইয়ে আসবে শুনেই জগনবীর মনে মনে সালমানের সঙ্গে দেখা করার স্বপ্ন দেখতে শুরু করে। জগনবীরের মা সুখবীর কৌর ছেলের স্বপ্নের কথা জানতেন। তিনি হাসপাতালে ছেলের একটি ভিডিও রেকর্ড করেছিলেন। সেই ভিডিওতে জগনবীর সালমানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। 

সেই ভিডিও গিয়ে পৌঁছায় সালমানের কাছে। তার পরেই স্বপ্নপূরণ হয় জগনবীরের। সালমান হাসপাতালে এসে দেখা করে গিয়েছিলেন জগনবীরের সঙ্গে। যাওয়ার আগে সালমান জগনবীর বলে গিয়েছিলেন, আবার দেখা হবে। তবে একটা শর্ত আছে। জগনবীরকে দ্রুত সুস্থ হয়ে উঠতে হবে। সেরে উঠলেই তিনি আবার দেখা করবেন তার সঙ্গে।

সালমানের সঙ্গে দ্বিতীয়বার দেখা করার ‘লোভে’ মনেপ্রাণে সুস্থ হয়ে উঠতে চাইছিল জগনবীর। চিকিৎসকদের সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছে। কষ্ট হলেও মুখ ফুটে বলেনি। অবশেষে এই যুদ্ধে জয়ী হয়েছে সে। ৯ বার কেমোথেরাপির পর আপাতত ক্যানসারমুক্ত জগনবীর। সে দিনের ছোট্ট ছেলেটি এখন ৯ বছরের কিশোর। জগনবীরের সুস্থ হয়ে ওঠার কথা জানতে পারেন সালমান। ৬ বছর আগে দেওয়া কথা রাখেন তিনি। সালমানের বান্দ্রার বাড়িতে জগনবীরের সঙ্গে দেখা হয় ভাইজানের।

আরও পড়ুন: বিয়ের পর নতুন সিদ্ধান্ত নিলেন পরিণীতি

জগনবীরের মা সুখবীর বলেছেন, জগনবীর এখন অনেকটা সুস্থ। আবার স্কুলে যেতে শুরু করেছে। ও মন থেকে না চাইলে এত তাড়াতা়ড়ি সুস্থ হয়ে ওঠা সম্ভব ছিল না। আর শুধু সালমানের সঙ্গে দেখা করবে বলেই ওর সুস্থ হয়ে ওঠার এত তাড়া ছিল। আমরা কৃতজ্ঞ ভাইজানের কাছে।

Advertisement

সালমান জয়নবীর

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম