Logo
Logo
×

Advertisement

বিনোদন

৫১ লাখ টাকার ঘড়ি হাতে কিয়ারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১০:২৪ পিএম

৫১ লাখ টাকার ঘড়ি হাতে কিয়ারা

Advertisement

দামি পোশাক ও অলংকার সংগ্রহে বেশ আগ্রহ কিয়ারা আদভানির। বলিউড অভিনেত্রী এবার সাপের আদলে গড়া বিলাসবহুল ব্র্যান্ডের একটি ব্রেসলেট ঘড়ি সংগ্রহ করছেন। যার দাম ৪৭ হাজার মার্কিন ডালার তথা বাংলাদেশি মুদ্রায় ৫১ লাখ ৭০ হাজার টাকা। 

সম্প্রতি নন্দিত পরিচালক ও সঞ্চালক করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিয়ারা। মূলত সেখানেই এই অভিনেত্রীর হাতে ঘড়িটি দেখা গিয়েছিল। 

ঘড়ি সম্পর্কে কৌতূহলও প্রকাশ করেছেন নেটদুনিয়ার অনেকেই; কিন্তু খোঁজখবর নিয়ে যখন জেনেছেন, ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড ও হীরা দিয়ে তৈরি ঘড়িটির দাম ৪৭ হাজার ডলার, তখন অনেকেই আঁতকে উঠেছেন। 

ইতালীয় বুলগেরি সেরপেন্তি ব্র্যান্ডের ঘড়িটির দাম যতটা না অবাক করেছে অনুরাগীদের, তার চেয়েও বেশি অবাক হয়েছেন কিয়ারার হাতে এটি আর না দেখতে পাওয়ায়। অনেকেরই এখন প্রশ্ন, ব্যবহারের জন্য নাকি শুধু সংগ্রহে রাখার জন্যই অভিনেত্রী ঘড়িটি কিনেছেন? 

ঘড়ি সংগ্রহ করে কিয়ারা যেমন অনুরাগীদের অবাক করেছেন, তেমনি তার অনুসারীরাও অবাক করেছেন অসময়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে। 

Advertisement

৫১ লাখ টাকা ঘড়ি হাতে কিয়ারা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম