Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘মাতাল হাওয়া’র জন্য পরিশ্রম করছেন শাবনূর

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২১ পিএম

‘মাতাল হাওয়া’র জন্য পরিশ্রম করছেন শাবনূর

Advertisement

বছরে একটা সিনেমা করার প্রত্যয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছেন এক সময়ের ব্যস্ত চিত্রনায়িকা শাবনূর। এ মুহূর্তে তার হাতে দুটি সিনেমা রয়েছে। একটি ‘মাতাল হাওয়া’। এ সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধছেন মাহফুজ আহমেদ। 

অন্যটির নাম ‘রঙ্গনা’। কিছুদিন আগে খবর রটেছে ‘রঙ্গনা’ দিয়েই মূলত দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন শাবনূর। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, এ মুহূর্তে ‘মাতাল হাওয়া’র জন্যই প্রস্তুতি নিচ্ছেন এই নায়িকা। 

কারণ, এ সিনেমায় অভিনয়ের জন্য তার ফিটনেস জরুরি। তাই কমাচ্ছেন ওজন। এজন্য নিয়মমাফিক করছেন ডায়েট। গত দেড় মাসে ওজন অনেকটা কমেছেও। 

সবচেয়ে বড় কথা, শাবনূর যে মাপের অভিনেত্রী, তাকে এখন গড়পড়তা সিনেমায় মানাবেও না। তাই বছরে একটি সিনেমাই তার জন্য যথেষ্ট। আর সে পথেই তিনি এগোচ্ছেন বলে ঘনিষ্ঠরা জানিয়েছেন। 

তবে এই নায়িকা নিজে স্পষ্ট করে জানাননি ঠিক কোন সিনেমাটির কাজ আগে শুরু করবেন। এর মধ্যে মাতাল হাওয়ার নির্মাতা জানিয়েছেন, তার সিনেমাতেই শাবনূর আগে অভিনয় করবেন। তবে অবশ্যই তাকে এজন্য অনেক শ্রম দিতে হবে, স্লিম হতে হবে। আর শাবনূর করছেনও তাই। 

এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘সিনেমায় কাজ করার লক্ষ্য তো আছেন। এছাড়া আমাকে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। তবে সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি এটুকু বলতে পারি।’

Advertisement

ওজন ডায়েট করছেন

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম