Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘৯০-পরবর্তী নায়িকাদের ‘ভণ্ড’ বললেন ওমর সানী!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৩ এএম

‘৯০-পরবর্তী নায়িকাদের ‘ভণ্ড’ বললেন ওমর সানী!

Advertisement

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। দীর্ঘদিন তিনি অভিনয় থেকে বাইরে ছিলেন। সম্প্রতি মো. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরছেন ওমর সানী। পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। ফেসবুকে নানা সময় নানা ঘটনা নিয়ে লিখতে দেখা যায় তাকে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন ওমর সানী।

পোস্টে তিনি লেখেন, ‘আমি অনেক লাকি আমাদের সময় নায়িকা হিসেবে— মৌসুমী, শাবনূর, চম্পা, দিতি, লিমা, অরুণা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমাকে পেয়েছি। বেস্ট-৯০; কিন্তু এর পর স্টার, সুপারস্টার কোনো নায়িকা নেই। তার পর বাকি সব ভণ্ডামি।’

আরও পড়ুন: ছেলে প্রতারণার শিকার, সাহায্য চান ওমর সানী

তবে হঠাৎ কেন এমন পোস্ট দিয়েছেন অভিনেতা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

ওমর সানী ১৯৯২ সালে নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন এ নায়ক। ওমর সানীর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে— চাঁদের আলো, প্রেম প্রতিশোধ, আখেরি হামলা, পাগল তোর জন্য রে, কুলি, আজব প্রেম প্রভৃতি।

আরও পড়ুন: হিরো আলমের হয়ে মামুনুর রশীদকে যা বললেন ওমর সানী

তিনি ২০০৩ সালে শাকিব খান অভিনীত ‘ওরা দালাল’ চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করেন। খলনায়ক হিসেবেও ওমর সানী সফলতা পান।

Advertisement

ওমর সানী নায়িকা ভণ্ড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম