Logo
Logo
×

Advertisement

বিনোদন

আহমেদ রুবেলের মৃত্যুতে কাঁদলেন জয়া আহসান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১০ পিএম

আহমেদ রুবেলের  মৃত্যুতে কাঁদলেন জয়া আহসান

Advertisement

রাজধানীর স্টার সিনেপ্লেক্সে জয়া আহসান ও আহমেদ রুবেল অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার শো ছিল বুধবার সন্ধ্যায়। সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রুবেল। কিন্তু অনুষ্ঠানে স্থলে যাওয়ার আগেই মৃত্যু হয় তার। 

প্রিমিয়ার শো শুরু হওয়ার আগেই রুবেল আহমেদের মৃত্যুর খবরে প্রেক্ষাগৃহে শোকের ছায়া নেমে আসে। সহশিল্পীর মৃত্যুতে সবাই হতবাক হয়ে পড়েন। কাঁদতে শুরু করেন অনেকে।

প্রিমিয়ার শো দেখতে এসেছিলেন অভিনেত্রী জয়া আহসান। রুবেলের মৃত্যুর খবরে জয়া বলেন, এখনো বিশ্বাস হচ্ছে না রুবেল ভাই নেই। আমি বিশ্বাস করতে পারছি না। যতক্ষণ তাকে না দেখব ততক্ষণ বিশ্বাস করব না।

তিনি আরও বলেন, আজ ছিল আনন্দের দিন। আজ পেয়ারার সুবাস সিনেমার প্রিমিয়ার শো। সবাই মিলে এটি দেখতে চেয়েছিলাম। রুবেল ভাইও এসেছিলেন, কিন্তু পারলেন না। অসময়ে চলে গেলেন।

আরও পড়ুন: যেভাবে মৃত্যু হলো আহমেদ রুবেলের

জয়া আহসান বলেন, 'আমি মনে করি আমরা শিল্পীরা কর্মের মধ্যে বেঁচে থাকি। সব মানুষই কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকে। আমি বিশ্বাস করি, রুবেল ভাইয়ের মতো মেধাবী অভিনেতা বেঁচে থাকবেন কর্মের মধ্য দিয়ে। তার সঙ্গে একাধিক সিনেমা করেছি। অসম্ভব গুণী শিল্পী তিনি।

স্টার সিনেপ্লেক্সে কথা বলতে বলতে এক পর্যায়ে কেঁদে ফেলেন জয়া আহসান। তিনি বলেন, এভাবে রুবেল ভাই বিদায় নেবেন কখনো কল্পনা করিনি। কেউই বোধহয় ভাবেনি। রুবেল ভাইকে উৎসর্গ করেই আজ সিনেমাটি সবাই দেখব।

উল্লেখ্য, সন্ধ্যায় নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে এসে মাথা ঘুরে পড়ে যান রুবলে আহমেদ। পরে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চলে গেলেন অভিনেতা আহমেদ রুবেল

Advertisement

রুবেল আহমেদ মৃত্যু কাঁদলেন জয়া আহসান

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম