Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শুটিংয়ে শাহরুখকে দেখে চমকে উঠেছিলেন সুস্মিতা, কেন?

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫২ পিএম

শুটিংয়ে শাহরুখকে দেখে চমকে উঠেছিলেন সুস্মিতা, কেন?

Advertisement

২০০৪ সালে মুক্তি পেয়েছিল ‘ম্যায় হু না’ সিনেমা। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে কাজ করে নায়িকা হিসাবে প্রচারের আলোয় আসেন সুস্মিতা সেন। ‘ম্যায় হু না’ মুক্তির পর কেটে গেছে ২০ বছর। 

দুই দশক পেরিয়ে এসে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সুস্মিতা ‘ম্যায় হুঁ না’ নিয়ে ফাঁস করলেন এক গোপন কথা। সাবেক এই ব্রহ্মাণ্ডসুন্দরী নাকি জানতেনই না যে, এই সিনেমায় তার নায়ক শাহরুখ খান! জানার পর নাকি চমকে উঠেছিলেন তিনি।

‘সির্ফ তুম’ সিনেমার ‘দিলবার দিলবার’ গানের দৃশ্যে কোরিওগ্রাফার ছিলেন ফারহা খান। গানের দৃশ্যে সুস্মিতা আর সঞ্জয় কাপুরের পর্দার রসায়ন আজও মনে থেকে গেছে দর্শকের। 

সেই স্মৃতিতে ডুব দিয়ে সুস্মিতা বলেন, ‘দিলবার গানের শুটিংয়ের সময় ফারহা আমাকে বলেছিল, আমি সিনেমা বানালে তুমি অভিনয় করবে? আমি হ্যাঁ বলেছিলাম। তার পর অনেক বছর পর ফারহা আমাকে ওর প্রথম ছবি ‘ম্যায় হুঁ না’-তে অভিনয় করার জন্য প্রস্তাব দেয়। আমি ফারহাকে বলেছিলাম, আমায় কোথায় সই করতে হবে বলো?’

ফারহার ওপর সুস্মিতার এতটাই ভরসা ছিল যে, সিনেমার হিরো কে, কোথায় শুটিং হবে কিছুই জানতে চাননি। নির্দিষ্ট দিনে সেটে পৌঁছে যান সুস্মিতা। পরিচালক তখন অন্য ঘরে ছিলেন। ফারহাকে খুঁজতে খুঁজতে পাশের ঘরে যেতেই আঁতকে উঠেছিলেন সুস্মিতা। সোফার ওপর বসেছিলেন শাহরুখ খান। 

সুস্মিতা নাকি ‘কিং খান’-এর সামনেই ফারহাকে জিজ্ঞেস করেছিলেন, ‘ফারহা, শাহরুখ খান এখানে কেন?’ 

আরও পড়ুন: ঘোড়ায় চাপিয়ে কিয়ারাকে নিয়ে কোথায় গেলেন সিদ্ধার্থ?

ফারহা হাসতে হাসতে নাকি বলেছিলেন, ‘সারপ্রাইজ় ছিল তোমার জন্য। সেই জন্য আগে থেকে কিছু জানাইনি।’

Advertisement

শাহরুখ সুষ্মিতা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম