Logo
Logo
×

Advertisement

বিনোদন

দর্শকদের ঘাড়ে দায় চাপালেন সাইফ!

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৪ এএম

দর্শকদের ঘাড়ে দায় চাপালেন সাইফ!

Advertisement

বলিউডে কিছুদিন আগে ‘দ্য আর্চিজ’ নামে জোয়া আখতার পরিচালিত একটি সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমার মাধ্যমে বলিউডে একাধিক ‘স্টার কিড’র অভিষেক ঘটেছে।

তারা হলেন সুহানা খান, অগস্ত্য নন্দা, খুশি কাপুর প্রমুখ। এদের মধ্যে সুহানা খান হচ্ছেন শাহরুখ খানের মেয়ে, অগস্ত্য হলেন অমিতাভ বচ্চনের নাতি ও খুশি কাপুর হলেন শ্রীদেবীর মেয়ে।

আগেও স্টার কিডদের সুযোগ সুবিধা প্রদান নিয়ে বলিউডে বেশ বিতর্ক ছিল। এবার ‘আর্চিজ’র পর নতুন করে সেই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।

বলা হচ্ছে, দর্শকদের আগ্রহ না থাকলেও স্টারকিডদের নিয়েই মাতামাতি করেন অনেকে। আর এ বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন বলিউডের আরেক অভিনেতা সাইফ আলী খান। যিনি নিজেও একসময় স্টার কিড ছিলেন। বর্তমানে নিজেই স্টার।

আবার তার ও কারিনার দুই সন্তান বর্তমানে ‘স্টার কিড’ হিসাবেই পরিচিত।

সাইফ বলেন, স্টার কিড নিয়ে দর্শকদের আগ্রহ বেশি। তাই তো তাদের নিয়ে নির্মাতা বা প্রযোজকরা কাজ করার উৎসাহ পান। এই মন্তব্যের মাধ্যমে মূলত দর্শকদের ঘাড়েই দায় চাপালেন সাইফ। অবশ্য তিনি বিষয়টি পরিষ্কারও করে দিয়েছেন।

জানিয়েছেন, তার দুই সন্তান তৈমুর এবং জাহাঙ্গির আলি খান বা জেহকে সবসময়ই ক্যামেরা ফলো করে। যেখানে যায়, যা করে সব কিছুই ফ্রেমবন্দি করা হয়। কাল যদি কেউ ওদের নিয়ে সিনেমা বানাতে চায় সেটা তো অবাক হওয়ার মতো কোনও বিষয় নয়। তাই আমাদের আগে ভাবতে হবে কেন এই আগ্রহ, কোথা থেকেই বা আসে?

Advertisement

বলিউড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম