Logo
Logo
×

Advertisement

বিনোদন

ফারিণকে রাতভর নাচালেন রাফাত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২ এএম

ফারিণকে রাতভর নাচালেন রাফাত

নাটকের গানের দৃশ্যে তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

Advertisement

তাসনিয়া ফারিণের টিভি নাটক দিয়েই পরিচিতি। এর পর ওটিটি কনটেন্ট ও সিনেমায় ব্যস্ততা বেড়েছে তার। ফলে এখন আর নাটকে প্রায় দেখাই যায় না তাকে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে আবারও নাটক নিয়ে ফিরছেন তিনি। 

বিশেষ এ দিবস উপলক্ষ্যে কয়েকটি নাটকে অভিনয় করেছেন ফারিণ, তার একটি ইমরাউল রাফাতের ‘আনারকলি’। এতে ফারিণের সঙ্গে রয়েছেন তৌসিফ মাহবুব।

আরও পড়ুন: শিশুদের এ কী শেখাচ্ছেন নুসরাত? ক্ষেপলেন নেটিজেনরা

শুক্রবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে আনারকলি নাটকের একটি গান। ‘লোকাল বয়’ শিরোনামের গানটিতে একেবারে নতুনভাবে হাজির হয়েছেন ফারিণ। 
সাড়ে ৩ মিনিটের গানের পুরোটা সময় কোমর দুলিয়ে মাত করেছেন অভিনেত্রী। এর আগে এমনভাবে দেখা যায়নি তাকে।

পরিচালক ইমরাউল রাফাত বলেন, ‘নাটকের গল্প ও চরিত্রের প্রয়োজনে গানটি ব্যবহৃত হয়েছে। আনারকলি নাটকে ফারিণকে দেখা যাবে ড্যান্সারের চরিত্রে।’ 

নির্মাতা আরও জানান, সন্ধ্যা থেকে শুরু করে ভোররাত পর্যন্ত গানটির শুটিং করেছেন ফারিণ। লোকাল বয় গানটি গেয়েছেন ‘নয়া দামান’খ্যাত

গায়িকা তোশিবা। সালাউদ্দিন সাগরের লেখা গানে সংগীতায়োজন করেছেন প্রীতম।

১২ ফেব্রুয়ারি একান্ন মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটক আনারকলি।
 

Advertisement

ফারিণ রাতভর নাচালেন রাফাত

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম