Logo
Logo
×

Advertisement

বিনোদন

সরকারি পদ ছাড়লেন মিমি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৭ এএম

সরকারি পদ ছাড়লেন মিমি

Advertisement

ভারতের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও টালিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী সরকারি পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন। লোকসভা ভোটের ঠিক আগে যাদবপুরের ‘জনপ্রতিনিধি’ রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের পদ ছাড়লেন তিনি।  

জানা গেছে, নলমুড়ি গ্রামীণ হাসপাতাল ও জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির পদ ছাড়লেন মিমি। 

পদ ছাড়ার কারণ হিসেবে তিনি লিখেছেন- ২০১৯ থেকে ২৪ পর্যন্ত আমার সংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনাদের যে সমর্থন আমি পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেয়ারপার্সন হিসাবে চিকিৎসক, নার্স এবং সর্বোপরি রোগীদের কল্যাণার্থে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি।

কেন এই সরকারি পদ থেকে সরে দাঁড়ালেন মিমি, তা স্পষ্ট নয়। সন্দেশখালিতে যখন উত্তপ্ত রাজ্য, তার মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। নলমুড়ি আর জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনে ছিলেন সাংসদ-নায়িকা মিমি। ইতোমধ্য়েই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তারকা মিমি।

Advertisement

সরকার পদ মিমি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম