Logo
Logo
×

Advertisement

বিনোদন

ভালোবাসা দিবসে অন্যের সঙ্গে অক্ষয়, হাতেনাতে ধরলেন টুইঙ্কেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০১ পিএম

ভালোবাসা দিবসে অন্যের সঙ্গে অক্ষয়, হাতেনাতে ধরলেন টুইঙ্কেল

Advertisement

২৩ বছরের দাম্পত্য জীবন অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্নার। অক্ষয়ের সঙ্গে ঘর বাঁধার পর অভিনয় ছাড়েন টুইঙ্কেল। এ মুহূর্তে লেখিকা হিসেবে প্রতিষ্ঠিত তিনি। তবে তার হাস্যরসের কদর করেন বলিউডের প্রায় সবাই। 

এবার ভালোবাসা দিবসে স্বামীর কীর্তি ফাঁস করলেন টুইঙ্কেল। জানালেন কার সঙ্গে ‘ভ্যালেন্টাইন্স ডে’ কাটাচ্ছেন অভিনেতা।

টুইঙ্কেল নিজের সামাজিক মাধ্যমের পাতায় অক্ষয়ের সঙ্গে তার ভালোবাসার মানুষটির ছবি দিয়ে লেখেন, ‘আজকের দিনটা ও তার সঙ্গেই কাটাচ্ছে, যাকে আমার থেকেও বেশি ভালোবাসে।’’ 

সেই মানুষটি হলেন টাইগার শ্রফ। আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ শুটিং শুরু হয়েছে। বড়ে মিঞা হচ্ছেন অক্ষয় কুমার, ছোটে মিঞার ভূমিকায় টাইগার শ্রফ। বেশ কিছু দিন ধরেই জর্ডানে চলছে ছবির শুটিং। এই ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাদের। 

টুইঙ্কেল যে ছবিটি দিয়েছেন তার ও টাইগারের সেখানেই শরীর চর্চায় মগ্ন ছিলেন দুই তারকা।

Advertisement

অক্ষয় টুইঙ্কেল

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম