Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এবার সংসদ সদস্য পদও ছেড়ে দিলেন মিমি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৭ এএম

এবার সংসদ সদস্য পদও ছেড়ে দিলেন মিমি

Advertisement

সরকারি পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর এবার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গিয়ে পদত্যাগপত্র দিয়েছেন তিনি।  

তবে মুখ্যমন্ত্রী সেটি এখনো গ্রহণ করেননি।মমতা জানিয়েছেন, কোনো সংসদ সদস্য যদি ইস্তফা দিতে চান সে ক্ষেত্রে তাকে নিয়ম মেনে লোকসভার স্পিকারের কাছে গিয়ে ইস্তফা দিতে হবে। 

মিমি যাদবপুর থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। বিধানসভা থেকে বেরিয়ে সংসদ সদস্যপদ ছাড়ার কারণ জানিয়েছেন টালিউড হার্টথ্রুব। তিনি বলেন, আমি বিশ্বাস করি রাজনীতি আমার জন্য নয়। কেননা রাজনীতি করলে আমাকে গালাগাল দেওয়ার লাইসেন্স পেয়ে যায় মানুষ। জেনেশুনে কখনো কারও ক্ষতি করিনি আমি।

তিনি বলেন, আমি রাজনীতিক নই। আর কখনো রাজনীতিক হবোও না। আমি সবসময় একজন কর্মী হিসেবে মানুষের জন্য কাজ করতে চেয়েছি। বিরোধী দলের কারও বিরুদ্ধে কখনো বাজে কথা বলিনি।

টালিউড তারকা বলেন, লোকসভায় কতদিন উপস্থিত থেকেছি আমি, সেসব নিয়ে মানুষের মাথাব্যথা। এক মাস দিল্লিতে থাকলে মানুষ বলবে সংসদ সদস্য দিল্লিতে থাকেন, এখানে তিনি কাজ করেন না। আবার এখানে থাকলে বলা হবে, সংসদে উপস্থিতি কম আমার। সবদিকে ভারসাম্য রাখতে হয়।
 

Advertisement

সংসদ সদস্য মিমি অভিনেত্রী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম