Logo
Logo
×

Advertisement

বিনোদন

হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী রবি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম

হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী রবি

Advertisement

আধুনিক সময়ে প্রায় সবাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। এ থেকে বাদ নেই শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও। 

সংগীতশিল্পী রবি চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার বিকাল পৌনে ৪টার দিকে ফেসবুকে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান সংগীতশিল্পী।

রবি চৌধুরীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন- ‘ডাক্তার রিপোর্ট দেখে ভর্তি হতে বললেন। ভালো থাকবেন সবাই।’

কোন হাসপাতালে ভর্তি রয়েছেন, সেটি জানাননি সংগীতশিল্পী। তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন শুভাকাঙ্ক্ষীরা। 

নব্বইয়ের দশকের এই গায়ক দীর্ঘ ক্যারিয়ারে ৬০টিরও বেশি অডিও অ্যালবাম প্রকাশ করেছেন। তার প্রথম অডিও অ্যালবাম প্রকাশ হয় ‘সেলেক্স’ নামক কোম্পানি থেকে। পাশাপাশি প্রায় ৮০টি সিনেমায় প্লেব্যাক করেছেন। 

Advertisement

হাসপাতাল ভর্তি সংগীতশিল্পী রবি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম