Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সিনেমার মাধ্যমে নতুন কিছু শিখছি: সজল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৯ পিএম

সিনেমার মাধ্যমে নতুন কিছু শিখছি: সজল

Advertisement

‘সিনেমায় আমি এমন সব চরিত্রে কাজ করতে চেয়েছি, যেটা আগে করিনি বা করাটা আমার জন্য কঠিন এবং পরিশ্রমের। তাতে হয় নতুন কিছু তৈরি হবে অথবা আমি আরও শিখব। 

ভালো কাজের জন্য টিমের মধ্যে যে বন্ধন, বন্ধুত্ব ও বোঝাপড়া দরকার- সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে সিনেমাটি প্রসঙ্গে এমনটিই বলেছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। নাটকেই তাকে বেশি দেখা গেছে। তবে গত দুই বছর ধরে সিনেমাতেই বেশি সময় দিচ্ছেন এই অভিনেতা। বিশেষ করে গত বছর ঈদে তার অভিনীত ‘জ্বীন’ নামে একটি সিনেমা সাফল্যও পেয়েছে। এরপর টুকটাক নাটকে কাজ করলেও সিনেমায় বড় ক্যানভাসের জন্য অপেক্ষা করছিলেন। আর সেটা পেয়েও গেলেন। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘জীবনের খেলা’ নামে একটি সিনেমায়। এটি পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ। সিনেমায় সজলের নায়িকা সিন্ডি রোলিং। 

সজল বলেন, সিনেমার যে বন্ডিংয়ের কথা বলছিলাম, সেটা পরিচালক ওয়ালিদ আহমেদের সঙ্গে আমার আছে। রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের এ সিনেমায় দর্শক আমাকে নতুনভাবে পাবেন। 

নির্মাতা জানিয়েছেন, শিগগিরই এর শুটিং শুরু হবে। চলতি বছরের শেষনাগাদ সিনেমাটি মুক্তি পাবে।
 

Advertisement

আবদুন নূর সজল সিনেমা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম