Logo
Logo
×

Advertisement

বিনোদন

ফিরছেন চিত্রনায়িকা মাহি

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০০ পিএম

ফিরছেন চিত্রনায়িকা মাহি

Advertisement

প্রথম স্বামী অপুকে তালাক দেওয়ার পর দ্বিতীয়বার যখন রাকিব সরকারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তখনো অভিনয় ছিল মাহিয়া মাহির ধ্যান-জ্ঞান। এরপর রাজনীতিতে নাম লেখান। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। দলীয় প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। যদিও হেরে যান তিনি। 

নির্বাচনি প্রচারণাকালীন ঘোষণা দিয়েছিলেন, তিনি আর কখনো অভিনয় করবেন না। নির্বাচনের দেড় মাস পরই দ্বিতীয় সংসারও ভাঙার খবর দিলেন নায়িকা নিজেই। 

ঠিক কী কারণে এ বিচ্ছেদ, সেটা অবশ্য স্পষ্ট করেননি এই নায়িকা। বাতাসে গুঞ্জন, স্বামীর চাপের কারণেই অভিনয়কে বিদায় জানিয়েছিলেন তিনি। 

এদিকে মুক্ত জীবনে ফিরে আবারো অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহি। সম্প্রতি সেটা শুরুও করে দিয়েছেন। সম্প্রতি একটি বেবিফুড ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির হয়ে প্রচারণা চালাবেন তিনি। করবেন বিজ্ঞাপনের কাজ। 

অন্যদিকে সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। শিগগিরই নতুন খবর দেবেন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন।

Advertisement

ফিরছেন চিত্রনায়িকা মাহি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম