Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এবার কেমন জীবনসঙ্গী খুঁজছেন, জানালেন মাহিয়া মাহি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৮ পিএম

এবার কেমন জীবনসঙ্গী খুঁজছেন, জানালেন মাহিয়া মাহি

Advertisement

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি কয়েক দিন আগেই স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। আর বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকেই খুব একা হয়ে গেছেন বলে ফেসবুকে জানান দিচ্ছেন এই অভিনেত্রী।  

সোমবার বেলা সাড়ে ১১টায় ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘একটা আস্থার জায়গা হলেই চলবে, একটা মানুষের মতো মানুষ হলেই চলবে। একটুখানি যত্ন নিও ছেলে।’

আরও পড়ুন: ‘এই কষ্ট না হোক, আল্লাহ তাদের মাফ করে দিক’

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ ফেসবুক লাইভে এসে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মাহি। ভিডিওতে তিনি বলেন, এ রকম ভিডিও করতে হবে সেটি কখনো ভাবিনি।

তিনি বলেন, আমাদের নিজেদের জন্য এটা বলাটা উচিত। সবার জানা উচিত। আমি আর রাকিব সরকার আসলে খুব আন্ডারস্টান্ডিং থেকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। একপর্যায়ে মনে হয়েছে দুজন দুজনের জন্য না।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে রয়েছে পুত্রসন্তান ফারিশ। 

এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর ২০২১ সালের ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এর পরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।
 

Advertisement

কেমন নতুন জীবনসঙ্গী খুঁজছেন জানালেন মাহিয়া মাহি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম