Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঊর্বশীকে ৩ কোটি টাকার স্বর্ণের কেক উপহার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৫ পিএম

ঊর্বশীকে ৩ কোটি টাকার স্বর্ণের কেক উপহার

Advertisement

২০১৫ সালে সুন্দরী (মিস ডিভা) প্রতিযোগিতায় প্রথম হন উর্বশী রাউতেলা। গত ২৫ ফেব্রুয়ারি ছিল ২৯ বছর বয়সি বলিউড অভিনেত্রীর জন্মদিন। 

উর্বশীর বিশেষ এ দিনটিকে স্পেশাল করে তুলেছেন ভারতীয় সঙ্গীত পরিচালক ও গীতিকার এবং অভিনেতা ইয়ো ইয়ো হানি সিং। তিনি ঊর্বশীর জন্মদিনে ২৪ ক্যারট স্বর্ণের একটি কেক উপহার দিয়েছেন। 

সেই কেক কাটার পর সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে ট্রলের শিকার হয়েছেন হানি সিং। সেই কটাক্ষকে ছাপিয়ে স্বর্ণের দাম নিয়ে আলোচনা তুঙ্গে। এক প্রতিবেদনে জানা যায়, ২৪ ক্যারেটে মোড়ানো সেই স্বর্ণের কেকের দাম প্রায় তিন কোটি টাকা।

ঊর্বশীর জন্মদিনে কাটা সেই কেটের দাম শুনে আঁতকে উঠেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অনেকে ঊর্বশীকে খোঁচা মেরে লিখেছেন, গরিবরা খেতে পায় না আর তুমি...।

কেউ আবার প্রশ্ন করেছেন, স্বর্ণের এই কেকটা খাবেন না রেখে দেবেন? এক নেটিজেনের প্রশ্ন, এ ধরনের কেক কোথায় পাওয়া যায়? কেক কাটার মুহূর্তটি দেখে এক নেটিজেন খোঁচা মেরে লিখেছেন, ‘তিন কোটির কেকের মার্ডার করে দিল।’

Advertisement

ঊর্বশী ৩ কোটি টাকা স্বর্ণ কেক উপহার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম