Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়েছেন শিরিন শিলা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৭ পিএম

শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়েছেন শিরিন শিলা

Advertisement

শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়েছেন শিরিন শিলা। নতুন সিনেমা ‘যাযাবর’-এর শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েন নায়িকা। এখন বিশ্রামে আছেন। এ সিনেমায় একজন স্কুলশিক্ষকের মেয়ের চরিত্রে অভিনয় করছেন শিলা।

এ বিষয়ে শিরিন শিলা জানান, নতুন সিনেমা ‘যাযাবর’-এর শুটিং করতে গিয়ে ঠান্ডা লেগে যায়, ফলে কথা বলতে পারছি না। ডাক্তার কয়েক দিন বেড রেস্টে থাকতে বলেছেন। তাই এখন বিশ্রাম নিচ্ছি। একটু সুস্থ হলে আবারো কাজে ফিরব।

‘যাযাবর’ সিনেমার গল্প নিয়ে নায়িকা বলেন, ‘বাবা স্কুলশিক্ষক। মা অসুস্থ। বলতে পারেন, এটি একটি সংগ্রামী চরিত্র। এ ধরনের চরিত্রে প্রথম কাজ করছি।’

শিলার বিপরীতে অভিনয় করছেন আরজু। এ সিনেমার পরিচালক তাজু কামরুল।

শিলা বলেন, অনেক সিনেমার অফার পাচ্ছি; কিন্তু খুব বেশি সিনেমার অভিনয় করছি না এখন। বেছে বেছে সিনেমার কাজ করছি। এছাড়া নতুন কাজের পরিকল্পনা সাজাচ্ছি।

এদিকে শিরিন শিলার আরও তিনটি সিনেমার শুটিং চলছে। সিনেমাগুলো হলো- ‘দ্য রাইটার, ‘ভালোবাসি তোমায়’ ও ‘ব্যাচেলর ট্রিপ’।

জানা গেছে, ঈদে তার অভিনীত নতুন সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’ মুক্তি পাচ্ছে। এ সিনেমার মাধ্যমে প্রথমবারে মতো আনিসুর রহমান মিলনের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী শিরিন শিলা। সিনেমাটিতে মাঝির চরিত্রে মিলন ও তারামন বানু চরিত্রে শিলা অভিনয় করেছেন।

নির্মাতা মেহেদী হাসান পরিচালিত এ সিনেমায় আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ছাড়া আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), রেবেকা রউফ, সব্রত, আসমা ঝিলিক, মাইশা প্রমুখ।

সম্প্রতি ‘শেষ বাজি’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে শিরিন শিলার। 

Advertisement

শিরিন শিলা শুটিং স্পট অসুস্থ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম