Logo
Logo
×

Advertisement

বিনোদন

পিচ্চি হান্নানকে নিয়ে হচ্ছে সিনেমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০০ পিএম

পিচ্চি হান্নানকে নিয়ে হচ্ছে সিনেমা

Advertisement

ঢাকার অপরাধ জগতের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি হান্নান’। ২০০৪ সালের ২৬ জুন র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। এবার তাকে নিয়ে কলকাতায় তৈরি হচ্ছে সিনেমা ‘হান্নান’।

এ সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার শুভজিৎ রায় চক্রবর্তী। নাম ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা জয় চৌধুরী। সঙ্গে থাকছেন কলকাতার নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় ও মধুরিমা বসাক।

সূত্র জানিয়েছে, আগামী ৭ থেকে ১০ মার্চের মধ্যে ‘হান্নান’ চরিত্রটির লুক সেট করা হবে। তারপর সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পাবে। সিনেমার চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষের দিকে। তারপর আগামী মে মাসে এ সিনেমার শুটিং শুরু হবে।

‘হান্নান’ সিনেমায় গান গেয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী বালাম ও কোনাল। ‘মন দিয়েছি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তারা। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন লিংকন রায় চৌধুরী।
 

Advertisement

পিচ্চি হান্নান সিনেমা

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম