Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অভিনেত্রী ‘পলাতক’, অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২২ এএম

অভিনেত্রী ‘পলাতক’, অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের

Advertisement

ফের বিপাকে সাবেক সংসদ ও অভিনেত্রী জয়া প্রদা। এবার তাকে পলাতক ঘোষণা করেছেন আদালত। শুধু তাই নয়, অবিলম্বে গ্রেফতার করে আগামী ৬ মার্চের মধ্যে হাজির করার নির্দেশনাও দেওয়া হয়। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উত্তরপ্রদেশের রামপুরের একটি আদালত এ নির্দেশ দিয়েছেন।

জয়া প্রদার বিরুদ্ধে লোকসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সিনিয়র প্রসিকিউশন অফিসার অমরনাথ তিওয়ারি গণমাধ্যমকে জানিয়েছেন, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় আচরণবিধি লঙ্ঘনের জন্য এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে দুটি মামলা হয়। এর পর একাধিকবার তাকে হাজিরার নির্দেশ দেন বিশেষ এমপি-এমএলএ কোর্ট। তবে অভিনেত্রী হাজিরা দেননি। যে কারণে তার বিরুদ্ধে মোট ৭ বার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তার পরেও তাকে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। 

আদালতকে পুলিশ জানিয়েছে, জয়া বারবার গ্রেফতারি এড়িয়ে যাচ্ছেন। তার সবকটি ফোন বন্ধ পাওয়া গেছে বারবার। এ বিষয়টি আদালতে উঠলে বিচারক শোভিত বনসাল জয়া প্রদাকে পলাতক ঘোষণা করেন। রামপুরের পুলিশ সুপারকে বিচারক নির্দেশ দেন আগামী ৬ মার্চের মধ্যে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে।

এর আগে সিনেমা হল কর্মীদের দায়ের করা মামলায় জয়া প্রদাকে জেল ও জরিমানার নির্দেশ দিয়েছিলেন আদালত। ২০২৩ সালের আগস্টে এই সাবেক সংসদ সদস্যকে ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন চেন্নাইয়ের আদালত। এই প্রদেশে জয়ার মালিকানাধীন একটি সিনেমা হল রয়েছে। যেটির নাম ‘রাম কুমার ও রাজা বাবু’। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স (ইএসআই) না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেই হলের কর্মীরা। পাশাপাশি অভিনেত্রীকে একবার ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। চেন্নাইয়ের এক থিয়েটার কর্মচারীর দায়ের করা মামলায় এই শাস্তি পেয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০০৪ ও ২০০৯ সালে সমাজবাদী পার্টির টিকিটে লোকসভার সংসদ সদস্য নির্বাচিত হন জয়া প্রদা। পরে দল থেকে তিনি বহিষ্কৃত হন। এর পর ২০১৯ সালে বিজেপির প্রার্থী হয়ে ফের নির্বাচনে লড়েছিলেন। তবে তিনি নির্বাচনে পরাজিত হন।

Advertisement

অভিনেত্রী পলাতক গ্রেফতার আদালত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম