Logo
Logo
×

Advertisement

বিনোদন

নিউইয়র্ক থেকে ফিরে সাজেকে শাকিব

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ১০:১৭ এএম

নিউইয়র্ক থেকে ফিরে সাজেকে শাকিব

Advertisement

টানা ১৮ দিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ‘রাজকুমার’ ছবির শুটিং করেছেন শাকিব খান। শুটিং শেষে বুধবার সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে চড়ে নিউইয়র্ক থেকে ঢাকায় ফেরেন তিনি। ফিরে এসেই আবার ছুটে গেছেন রাঙামাটির সাজেকে। বিকাল ৪টায় হেলিকপ্টারে চড়ে শাকিব খান সেখানে যান। 

তবে ভ্রমণের জন্য নয়, শুটিং করতেই সাজেক যাওয়া। শুটিং শেষে আগামী শনিবার ঢাকায় ফিরবেন শাকিব খান।

রোজার ঈদে মুক্তি পাবে রাজকুমার। এ সিনেমার পুরো শুটিং প্রায় শেষ। বাকি দুদিনের লটে একটি শুটিংয়ে অংশ নিতেই সাজেক গেছেন তিনি। হেলিকপ্টারে করে নায়কের সফরসঙ্গী ছিলেন প্রযোজক আরশাদ আদনানও।

গত বছর মুক্তিপ্রাপ্ত ব্যাপক সাফল্য পাওয়া 'প্রিয়তমা' সিনেমার রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার।

গত ডিসেম্বর মাসে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। পরে শুটিং হয়েছে চেন্নাই ও মার্কিন মুলুকে। সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

Advertisement

শাকিব নিউইয়র্ক

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম